ছড়িয়ে পড়ল বি’ষাক্ত গ্যাস! মৃ’ত্যুপুরী হয়ে উঠল ন্যাড়াগোয়াল! ভালোবাসার টানে ভালোবাসার মানুষকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল রায়ান-রুক্মিণী! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
বর্তমানে যেমন ধারাবাহিকে দেখানো হচ্ছে তূর্য ফিরে এসেছে রায়ান পারুলের জীবনে তাদের ক্ষতি করার জন্য। পারুলের অনুপস্থিতে তাদের বাড়িতে ঢুকে রায়ানের মাথায় আঘাত করে তাকে বস্তায় বেঁধে নিয়ে যায় তূর্য। আর নিয়ে গিয়ে ফেলে দেয় জলে। এদিকে পরের দিন পারুল এসে কলেজে রায়ানের খোঁজ করতে থাকে, সবাইকে বলে রায়ানকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এরই মাঝে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। যা দেখে দর্শক তো ভীষণই ভয় পেয়ে রয়েছে। কারণ প্রকাশ্যে আসা প্রোমো ভিডিওতে ভয়ংকর পরিস্থিতির মুখে পড়েছে পারুল এবং গোপাল দুজনে। আর তাই জন্যই দর্শকের চিন্তা বাড়ছে। দর্শকেরা ভিডিও দেখে আগামী পর্বে কি হবে সেটা জানার জন্য উদগ্রীব হয়ে রয়েছে।
ধারাবাহিককে তো দেখানো হচ্ছে রুক্মিণী বিদেশে ফ্যাশন ডিজাইন নিয়ে একটি কোম্পানিতে দারুন সুযোগ পেয়েছে। ইন্টারভিউতেই তাকে পছন্দ করে নিয়েছে তাই বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে রুক্মিণী। আর গোপালও তার জন্য খুব খুশি, মনে মনে তার কষ্ট হলেও রুক্মিণীর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে চায় না সে। রুক্মিণী যাতে বিদেশে যেতে পারে তার সবরকম ব্যবস্থা করে দিয়েছে গোপাল।
আরও পড়ুনঃ ‘বাবাকে আর দুটো দিন বাঁচিয়ে রাখ যাতে গিয়ে দেখতে পাই…’ টালমাটাল অবস্থাতেও বন্ধ হয়নি শুটিং! বাবার মৃ’ত্যুর দুদিন পরেই শুটিং সেটে সুদীপ্তা!
এরই মধ্যে ধারাবাহিকের প্রোমো ভিডিওতে দেখানো হচ্ছে রায়ান রুক্মিণীকে নিয়ে বিদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর পারুল গোপাল তাদেরই বিদায় জানাতে এসেছে। তখনই সঙ্গে সঙ্গে পেছনের কারখানায় ব্লাস্ট হয়। সেই ব্লাস্টে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে চারিদিকে। যে গ্যাস মানুষের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। আর এই খবর ব্রেকিং নিউজ হিসেবে সঙ্গে সঙ্গে দেখানো হয়। সেই খবর দেখতে পেয়ে রুক্মিণী সঙ্গে সঙ্গে রায়ানকে গাড়ি ঘোরাতে বলে। আর তারা গোপাল পারুলকে বাঁচাতে তাদের পাশে থাকতে ছুটে চলে আসে।

