রুদ্র শয়তানিতে অ’গ্নিদগ্ধ বড় রাজা! তবে কি বাবাকে পেয়েও হারিয়ে ফেললো ফুলকি! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

Bengali serial

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে ফুলকি বড় রাজাকে ঠিক খুঁজে বের করে এনেছে। কিন্তু ছোট রানী বিশ্বাস করতে চায় না এটাই বড় রাজা। কারণ বড় রাজার কোনো স্মৃতিশক্তি নেই। আর তার চাল চলন সবই বদলে গিয়েছে। এই এতগুলো বছরে তার অনেককিছুই মনে নেই। তাও ফুলকি নিজের মতো করে চেষ্টা করে যায়। বড় রানী তখন বলে বড় রাজার পায়ে একটা জন্ম দাগ রয়েছে সেটা যদি থাকে তাহলে প্রমাণ হয়ে যাবে এই সাধক বড় রাজা। কিন্তু এটা প্রমাণ করতে যাবে ফুলকি তখনই দেখা যায় বড় রাজার পায়ের ওই জায়গাটা কোনো কারণে পুড়ে গিয়েছে। যার কারণে ওই জন্ম দাগ দেখা যাচ্ছে না। কিন্তু ফুলকি সবার সামনে চ্যালেঞ্জ করে এই সাধুক যে বড় রাজা সেটা সে প্রমাণ করে দেবে।

আর তার জন্য ফুলকি আইনের সাহায্য নেবে। এদিকে ফুলকির কথা শুনে রাণীমা হেসে উড়িয়ে দেয়। তখন ধানু ফুলকির পাশে দাঁড়িয়ে বলে সে ফুলকির এই কেস লড়বে। এরপরই ফুলকির প্ল্যানে জল ঢালার জন্য নতুন প্ল্যান করে রুদ্রর সাথে হাত মিলিয়ে। এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। ধারাবাহিকের প্রোমো দেখে তো দর্শক আগামী পর্ব দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন।

আরও পড়ুনঃ শুটিং করতে গিয়ে বিরাট অঘটন! দমবন্ধ হয়ে ভয়ংকর অবস্থা! কেমন আছেন অভিনেতা উদয় প্রতাপ?

প্রোমোতে দেখানো হচ্ছে যে ফুলকি যাতে ওই সাধক বড় রাজা সেটা প্রমাণ করতে না পারে তারজন্য আবার রুদ্রর সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র শুরু করেন ছোট রানী। তিনি রুদ্রকে বড় রাজার ঘরে আগুন লাগিয়ে দেওয়ার আদেশ দেন। ছোট রানীর কথা মতো রুদ্র গিয়ে বড় রাজার ঘরে আগুন ধরিয়ে দেয়। আর ফুলিরা চিৎকার করতে করতে বেরিয়ে আসে। এবারে দেখার অপেক্ষা ফুলকি নিজের বাবাকে বাঁচাতে পারে কিনা।

Back to top button