হয়ে গেল শেষ দিনের শুটিং! অন্তিমের দোরগোড়ায় মিঠিঝোরা! আর মাত্র কয়েকটা দিন তারপরেই বিদায়!

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক (Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।

বাংলা টেলিভিশনে এখন একের পর এক আসছে নতুন ধারাবাহিক যার জেরে শেষ হচ্ছে পুরনো ধারাবাহিক। এটা সবসময়ের নিয়ম নতুনকে জায়গা দিতে পুরনোকে নিজের জায়গা ছাড়তে হয়। শেষ হওয়া ছাড়া আবার অনেক এমন ধারাবাহিক রয়েছে যাদের স্লট পরিবর্তন করে দেওয়া হয়। নতুন বছর পড়ার সাথে সাথে এমনটাই দেখা যাচ্ছে বারে বারে।

Zee Bangla, Bengali Serial, Bengali Television, Mitjijhora, New Promo, Aratrika Maity, Suman Dey, আরাত্রিকা মাইতি, সুমন দে, মিঠিঝোরা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, জি বাংলা, নতুন প্রোমো

এরই মধ্যে জি বাংলা এবং স্টার জলসায় অনেক নতুন ধারাবাহিক শুরু হয়েছে এবং পুরনো বেশ কিছু ধারাবাহিক বন্ধ হয়েছে বা সময় পরিবর্তন হয়ে গেছে টিআরপি কম থাকার জন্য। যতই ভালো গল্প হোক বা সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় থাকায় যদি ফলাফল ভালো না হয় তাহলে চ্যানেল কর্তৃপক্ষ সেগুলোকে বন্ধ করে দেওয়া সিদ্ধান্তই নিয়ে এসেছে বারে বারে। এবারে সেরকমই আরো এক জনপ্রিয় ধারাবাহিকের উপর কোপ পড়তে চলেছে।

দর্শকদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় দুঃসংবাদ নিয়ে এলো জি বাংলা। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল মিঠিঝোরা। দীর্ঘ দু’বছর ধরে টেলিভিশনের পর্দায় এই ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকটি প্রথম থেকে দর্শকদের বেশ পছন্দের ছিল, তবে শেষের দিকে ধারাবাহিকের টিআরপি রেটিং দিনে দিনে কমতে শুরু করে। ধারাবাহিকের গল্প দিনে দিনে দর্শকদের কাছে বিরক্তির কারণ হয়ে উঠেছিল। যার কারণে বেশ খারাপ প্রভাব পড়েছে।

আরও পড়ুনঃ ‘গায়ে ধুম জ্বর, প্যারাসিটামল খেয়ে শুটিং করেছি!’ অভিনয় জীবনের এক টুকরো কঠিন অভিজ্ঞতা ভাগ করে নিলেন রণজয় বিষ্ণু!

এছাড়াও জি বাংলার পর্দায় খুব শীঘ্রই আসছে নতুন ধারাবাহিক দাদামনি। সেই ধারাবাহিকের আগমনেই হয়তো শেষ হয়ে যাচ্ছে জি বাংলার মিঠিঝোরা ধারাবাহিক। ধারাবাহিকটিকে নিয়ে বেশ অনেকদিন ধরেই দর্শকদের মধ্যে নানান সমালোচনা কটাক্ষ শোনা যাচ্ছিল। ধারাবাহিকের গল্প দিন দিন এতটাই অবনতির দিকে এগোচ্ছিল যে ধারাবাহিকটি দেখতে পছন্দ করছিলেন না দর্শক। সব মিলিয়ে এবারে অবশেষে শেষ হচ্ছে মিঠিঝোরা ধারাবাহিকটি। সম্প্রতি একটি ফ্যান পেজের তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। সেখানে একজন নেটিজেন পোস্ট করেছে, ‘বিগ ব্রেকিং নিউজ আজকে লাস্ট শুটিং হচ্ছে জি বাংলার “মিঠিঝোরা” সিরিয়ালের খুব তাড়াতাড়ি লাস্ট টেলিকাস্ট হবে। সোর্স – সঞ্জয় বাসু (সিরিয়ালের নায়ক অনির্বান এর বাবা)’

Back to top button