উচ্ছে বাবু, ব্যাংক বাবু, উকিল বাবু এখন সবাই অতীত, সবাইকে ছাপিয়ে এখন বাজারে মুকুটের “কাকতাড়ুয়া বাবু”! নাম শুনেই হাসির রোল দর্শক মহলে

বাংলা ধারাবাহিকের (Serial) তালিকায় নতুন সংযোজন। জনপ্রিয় চ্যানেল জি বাংলা (Zee Bangla) নিয়ে এসেছে নতুন ধারাবাহিক ‘মুকুট’ (Mukut)। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে শ্রাবণী ভুঁইয়া (Shrabani Bhunia) ও অর্ঘ্য মিত্রকে (Arghya Mitra)। আগামী ২৭ মার্চ মুক্তি পায় এই ধারাবাহিক। সম্প্রতি নতুন এই ধারাবাহিকে লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক, প্রযোজক ও সকল কলাকুশলীরা।
‘মুকুট’ এমন এক মেয়ের গল্প বলে যাকে বড় করেছে তার শিল্পী বাবা, যিনি দুর্গা প্রতিমা গড়েন। মুকুটের সবসময়েই মনে হত যে কেন মা দুর্গার সমস্ত হাতে এত অস্ত্রশস্ত্র। কারণ সে সর্বদাই দেখেছে এক মা সমস্ত বাধাবিপত্তি পার করে তার ভালবাসা ও উষ্ণতা দিয়ে, সেখানে তো অস্ত্র, রক্তক্ষরণ বা হিংস্রতার কোনও ঠাঁই নেই। মুকুটের বিয়ে হয় রায়ানের সঙ্গে। সে সামাজিক ন্যায়বিচারের একজন উত্সাহী উকিল এবং নারী পাচারের বিরুদ্ধে লড়াই করেন। পরিবর্তনকে প্রভাবিত করার এবং প্রান্তিক ব্যক্তিদের জীবনকে উন্নত করার লক্ষ্য নিয়ে, তিনি তাঁর কাজের মাধ্যমে সচেতনতা বাড়াতে এবং কর্মকে অনুপ্রাণিত করার চেষ্টা করেন।
তবে শ্বশুরবাড়ির এক গোপন সত্য যখন প্রকাশ্যে আসে তখন ওলটপালট হয়ে যায় মুকুটের জীবন। তাঁর শ্বশুরবাড়িরই এক ব্যক্তি নারী পাচারের সঙ্গে গভীরভাবে জড়িত বলে সে জানতে পারে। এখান থেকেই এক গুরুত্বপূর্ণ মোড় নেয় ধারাবাহিকের গল্প, কারণ এখান থেকেই পারিবারিক সম্পর্কের খাতিরে ঠিক ও ভুলের মাঝের সূক্ষ্ম ফারাকটা মুছে যেতে শুরু করে মুকুটের জীবনে।
উচ্ছে বাবু, শহরের বাবু, ফটো বাবু বাংলা ধারাবাহিক মানে নায়কের সঙ্গে একটা বাবু জুড়বেই জুড়বে। এটা ছাড়া বাংলা সিরিয়ালের নায়ক নায়ক হতে পারে না। মুকুট ধারাবাহিক কেউ এর ব্যতিক্রম দেখা গেল না। এখানেও নায়কের নাম এর সাথে অর্থাৎ নায়কার সাথে একটা বাবু ঠিকই জুড়ে গেল। আর যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কাকতাড়ুয়া বাবু। আর বিগত ধারাবাহিক গুলিতে দেখে আসা বাবুদের থেকে এই নামটায় বেশ মজা পেয়েছেন দর্শকরা। তবে হ্যাঁ এই নামে কিন্তু একটা শর্ত আছে, এই নাম তার শুধুই ব্যবহার করতে পারবেন গল্পের নায়িকা।
এবার কাকতাড়ুয়া বাবুকে অর্থাৎ নামটা কে নিয়ে হাসির রোল উঠলো নেট পাড়ায়। যতদিন বাংলা সিরিয়াল চলবে নায়কের একটা উটকোটার নাম যেটা তার নায়িকা দিয়ে থাকবেন তার সাথে একটা বাবু সবসময়ই লেগে থাকবে। এই দিন এক নেটিজেন মন্তব্য করেন – ‘সব বাবুর পরে উদয় হলো আমাদের মুকুট এর কাকতাড়ুয়া বাবু। আচ্ছা এরা কি নাম টা ও ঠিক রাখতে পারে না নাকি। এই বাবু সেই বাবু বলে ডাকে’।

