কাঞ্চনের সঙ্গে বিচ্ছেদের ফের প্রেমে পড়লেন পিঙ্কি? সামাজিক মাধ্যমে পোস্ট শেয়ার করতেই তুঙ্গে বিতর্ক! কি জানালেন জুটি?

বর্তমান সময়ের টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) চর্চিত কাপল গুলির মধ্যে অন্যতম হলো কাঞ্চন শ্রীময়ীর (Kanchan-Sreemoyee) জুটি। যেদিন থেকে তাদের মধ্যে অবৈধ সম্পর্কের আঁচ পাওয়া গেছে সেদিন থেকেই চর্চায় উঠে আসে তাদের নাম বারবার। এরপর তাদের প্রেম, বিয়ে, সন্তান জন্ম দেওয়ার থেকে শুরু করে প্রতিটি বিষয়ে তাদের নিয়ে সমালোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বারবার দর্শকদের কটাক্ষের শিকার হতে হয়েছে।

কাঞ্চনের প্রাক্তন পিঙ্কিও বারবার নানান রকম বিস্ফোরক মন্তব্য করেছেন তাদের সম্পর্ক নিয়ে। পিঙ্কির সাথে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই শ্রীময়ীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন কাঞ্চন। তারপরেই হঠাৎ করে মাঝপথে পিঙ্কির হাত ছেড়ে দিয়ে চলে যান শ্রীময়ীর সাথে। পিঙ্কি কাঞ্চনের ছেলেও তখন বেশ ছোট। সবকিছু নিয়ে খুব বিচ্ছিরি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়।

তবে বর্তমানে সময় অনেককে এগিয়ে গিয়েছে এখন শ্রীময়ী কাঞ্চন নিজেদের ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে ব্যস্ত। অন্যদিকে পিঙ্কিও নিজের ছেলেকে নিয়ে একাই জীবন কাটাচ্ছেন। কিন্তু এরই মাঝে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। যা নিয়ে রাতারাতি টর্চা শুরু হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে একটি অল্প বয়সী ছেলের সাথে ঘনিষ্ঠভাবে ছবি তুলেছে অভিনেত্রী পিঙ্কি ব্যানার্জি। আর এই ছবি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। পিঙ্কির পাশে থাকা ওই ছেলেটি কে, কি তার পরিচয়? তবে কি কাঞ্চনের পর এবার নিজের জীবন নতুন করে গুছিয়ে নিতে চলেছেন পিঙ্কি? এই নিয়ে নানান রকম প্রশ্ন উঠে এসেছে নেটিজেনদের মনে।

আরও পড়ুনঃ শুভর কাছে ধরা পড়ে গেল মোহনা! ঠাম্মির ধারণাই ঠিক, মিথ্যে প্রেগন্যান্সির নাটক করে সকলকে ঠকাচ্ছে মোহনা!

ছবিতে থাকা ছেলেটির নাম সাগর সিনহা। পিঙ্কির সাথে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে সাগর। আর তাদের বিভিন্ন সুন্দর ঘনিষ্ঠ ছবি দেখি প্রশ্ন উঠেছে দর্শকমহলে। তবে এক নেটিজেনের কৌতূহলের প্রশ্নের সরাসরি জবাব দিয়েছে সাগর। সাগর হলো একজন অভিনেতা। এখনো ইন্ডাস্ট্রিতে তার খুব একটা জনপ্রিয়তা নেই। অভিনেতা হওয়ার সূত্রেই আগামীতে একটি ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন সাগর। সেখানেই পিঙ্কি সাগরের মায়ের চরিত্রে অভিনয় করছে। নেটিজেনদের উদ্দেশ্যে সাগর জানিয়েছেন পিঙ্কি তার সহ অভিনেত্রী ছাড়া আর কিছুই নয়। সেখান থেকেই তাদের সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে।

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

Back to top button