শুভর কাছে ধরা পড়ে গেল মোহনা! ঠাম্মির ধারণাই ঠিক, মিথ্যে প্রেগন্যান্সির নাটক করে সকলকে ঠকাচ্ছে মোহনা!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, শুভকে মোহনার সত্যি ধরতে নাটক করতে হচ্ছে শুধুমাত্র মোহনার সত্যি জানার জন্য। আর শুভর চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে আদৃত। মোহনা সেটা দূর থেকে দেখে আদৃতকে কিভাবে নিজের করে নেওয়া যায় সেই প্ল্যান করতে থাকে। এজন্য কিভাবে আদৃত এর কাছাকাছি আসা যায় সেই বাহানা খোজে বার বার। শুভ আদৃতকে কফি দেওয়ার বাহানায় নিজের ঘরে লুকিয়ে যায়। যেইমাত্র কফিটা রেখে ওই হজমি গুলি নিতে যাবে শুভ ঠিক তখনই পেছন থেকে তাকে ধরে ফেলে আদৃত। আর সাবধান করে দে যেন আগামী দিনে এই ঘরে না ঢোকে সে। লাকির ছদ্মবেশে শুভকে চিনতে না পারলেও তাকে যেন অনুভব করতে পারল আদৃত।
পরের দিন শুভ রান্নাঘরে কাজ করছে তখনই মোহনা এসে নিজের জন্য ফল নিয়ে যায়। আর ডোনা পূরবীর সাথে বসে রায় বাড়ির সম্পর্কে সব জানতে চায়। তারপর যেই না মোহনা বাটি থেকে ফল খেতে যাবে অমনি শুভ এসে বাধা দেয়। আসলে মোহনা আনারস খেতে যাচ্ছিল আর তাই শুভ এসে বাধা দেয়। গর্ভবতী অবস্থায় আনারস খাওয়া উচিত নয়।
আরও পড়ুনঃ চিঠির সত্যতা প্রমাণ করার কথা উঠতেই বিপাকে চন্দ্র! একাই লড়াইয়ে নামলো কমলিনী!
কিন্তু মোহনা যে প্রেগন্যান্ট সে কথা শুভ কি করে জানলে সেই নিয়ে সকলের মনে সন্দেহ হয়। তখন শুভ নিজেকে বাঁচাতে বলে তার স্টেফিনী আন্টি সব জানিয়েছে তাকে। এদিকে মোহনা নিজে একজন ডাক্তার হয়ে কি করে নিজের যত্ন করছে না নিজের সন্তানের কথা ভাবছে না সেটা দেখেই অবাক হয়ে যায় শুভ। মোহনার উপর এবার থেকে কড়া নজর রাখতে হবে।

