ধারাবাহিকের সেটে মাথা ঘুরে পড়ে গেলেন রুবেল! হঠাৎ করে কি হলো অভিনেতার! কেমন আছেন তিনি?

ধারাবাহিক জগতের (Television Serial) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন রুবেল দাস (Rubel Das)। বেশ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে রুবেল কে বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার (zee bangla) নতুন শুরু হওয়া ধারাবাহিক তুই আমার হিরো (Tui Amar Hero)-তে শাক্যজিৎ এর চরিত্রে অভিনয় করতে।

এবারে অভিনেতার জীবনে ঘটে গেলো বিরাট দুর্ঘটনা। একেই চলতি বছরের শুরুর সময় থেকে একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে। অভিনেতা, অভিনেত্রীদের সাথে একের পর এক খারাপ ঘটনা ঘটে চলেছে। এবারে সেরকমই এক দুর্ঘটনা ঘটে গেল রুবেলের জীবনে।

অভিনেতার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা শুনে সকলেই চিন্তায় পড়ে গিয়েছেন। অভিনেতার ভক্ত সংখ্যা নেহাতই কম নয়। সেই ভক্তরাই এবারে অভিনেতাকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন। শুটিং সেটেই অভিনেতার সাথে ঘটে গেলো বিরাট দুর্ঘটনা। কি হয়েছে অভিনেতার?

সূত্রের খবর অনুযায়ী, ধারাবাহিকের সেটেই মাথা ঘুরে পড়ে গিয়েছেন রুবেল। ধারাবাহিকের সেটে বিভিন্ন সময় নিউজ চ্যানেল গুলির পক্ষ থেকে অভিনেতা অভিনেত্রীদের সাক্ষাৎকার নিতে যাওয়া হয়। সেইখানে উপস্থিত এক সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ংকর মুহূর্ত। সেখানেই দেখা যাচ্ছে অভিনেতা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছেন।

আরও পড়ুনঃ তিনি ছিলেন বাংলার বুকে এক উজ্জ্বল নক্ষত্র! বাংলার দর্শকদের মন জুড়ে সদা বিরাজমান প্রয়াত অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায়!

তবে চিন্তা করবে না এটা পুরোটাই মজার ছলে করা হয়েছে। বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে শাক্যজিৎ এর বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। যার কারণে তার মাথায় ব্যান্ডেজ বাধা। তবে ধারাবাহিকে দেখানো হলেও বাস্তবে তো অভিনেতা রুবেল একেবারেই সুস্থ। তখনই ওই অবস্থায় একটি বিটিএস মুহূর্ত তুলে ধরা হয়েছে। যেখানে ঢং করেই এক প্রকার মাথা ঘুরে পড়ে যাবার অভিনয় করছেন রুবেল।

Back to top button