‘মায়ের জন্য আমায় অনেকেই কাজে নেয়নি…’ মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে বিস্ফোরক কন্যা মুনমুন সেন!

মুনমুন সেন (Moon Moon Sen), টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় স্টারকিড। সুচিত্রা সেনের (Suchitra Sen) মেয়ে, যার কারণে তার আলাদা পরিচয়ের দরকার পড়েনি কখনোই। ছোট থেকেই প্রত্যেকের মনে তাঁকে নিয়ে কৌতুহল ছিল। যদিও শৈশবটা কেটেছে বোর্ডিং স্কুলে, বিদেশের মাটিতে। কিন্তু পরে আবারো সেই ভারতের মাটিতেই ফিরতে হয়েছে।
তবে সকলেই ভাবতেন হয়তো সুচিত্রা সেনের কন্যা বলে অনেক সুযোগ সুবিধা পেয়েছেন অভিনেত্রী। কিন্তু ইন্ডাস্ট্রির ভিতরের খবর আমরা সবসময় জানতে পারি না। তাই কিছু কথা অজানা রয়ে যায়। তেমনই মুনমুন সেনের ইন্ডাস্ট্রিতে অনেক অজানা কথা রয়েছে।
অনেকেই ভাবেন যারা স্টার কিড তারা হয়তো খুব সহজেই ইন্ডাস্ট্রিতে কাজ পেয়ে যান। তাদের কোনো সমস্যা হয় না কাজ পেতে। তারপর মুনমুন সেন যার তার মেয়ে নন, মহানায়িকার মেয়ে তার ইন্ডাস্ট্রিতে আলাদাই খাতির যত্ন হয়। কিন্তু ভিতরের গল্পটা একেবারেই আলাদা। মুনমুন সেনকেও অনেক রিজেকশন সহ্য করতে হয়েছে।
কিন্তু এই কথা প্রথমে শুনলে হয়তো এখনো বিশ্বাস করতে পারবেন না। কারণ সুচিত্রা সেনের মেয়ে হলে তার কাজ পেতে অসুবিধা হবে সেটা কেউ মানতেই পারেনি। তবে অনেকের মুখেই সুচিত্রা সেনের রূঢ় ব্যবহার সম্পর্কে শোনা গিয়েছিল। সেই কারণেই কি তবে মুনমুন সেনকে ফিরিয়ে দিয়েছিলেন পরিচালক প্রযোজকেরা?
আরও পড়ুনঃ প্রত্যাখ্যান করেছেন দাউদের প্রস্তাব! তারপরেই নেমে এসেছিল চরণ বিপদ! রূপা গাঙ্গুলীর ভয়ংকর অভিজ্ঞতার শিহরিত করবে আপনাকেও!
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি যখন ৭ মাসের গর্ভবতী ছিলাম তখন আমি মডেলিংয়ের কাজের জন্য গিয়েছিলাম। কিন্তু আমাকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও আমি কাজ চাইতে গিয়ে এটাও শুনেছি যে আপনি তো সুচিত্রা সেনের মেয়ে আপনার আবার কাজের দরকার নাকি।’
Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোনও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোনও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

