লাকি সেজে রায় বাড়িতে ঢুকে পড়ল শুভ! মোহনার মুখোশ খুলতে শুরু হলো নতুন অভিযান!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, শুভ নদীয়ায় ফিরে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আদিকে জানায় তারা। এদিকে ডোনা এই খবর জানতে পেরে মোহনাকে খবর দিতে আসে। মোহনা তো এই খবর শুনে খুশিতে একেবারে আত্মহারা হয়ে পড়ে। আর ঠাম্মির কাছে ধরা পড়ে যায়। ঠাম্মি তো ভালই বুঝতে পারে মোহনার সবটাই নাটক। তারপরই শুভ ছদ্মবেশে আসে রায় পরিবারে।
আরও পড়ুনঃ ‘চুলে সোনালী রং, নাকে বড় নাক চাবি, পুরো ডাকিনী!’ সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বিরুদ্ধে এবারে কড়া জবাব দিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী
স্টেফিনি ১ মাসের জন্য ছুটিতে যাচ্ছে তারজন্য নিজের বোনঝিকে রেখে যাচ্ছে রায় পরিবারের দেখাশোনা করার জন্য। আর স্টেফিনির বোনঝি সেজে আসে। কিন্তু প্রথমেই একজন অজানা অচেনা মেয়েকে কাজে রাখতে চায় না। সকলেই প্রথমে আপত্তি করে। শুভ ভাবতে থাকে কিভাবে সকলের মন জয় করা যায়। এদিকে কেশব নিজের মাকে ঠিকই চিনতে পেরেছে। মাকে দেখেই চুপ করে যায়।
কিন্তু আদির মায়ের ছদ্মবেশে শুভকে সন্দেহ হয়। তার মনে হয় কোথাও দেখেছে এই লাকিকে কিন্তু বাকি সবাই তার কথায় বিশেষ গুরুত্ব দেয় না। প্রথমে অচেনা মেয়েকে কাজে রাখতে কেউ ভরসা পায় না। কিন্তু পরে যেই কাজের চাপ এসে পরে তখনই ভয়ে সকলে রাজি হয়ে যায়। এদিকে ঘরে এসে আদি সুটকেস গোছাতে থাকে। সেও নদীয়া যাবে শুভকে ফিরিয়ে আনতে। কিন্তু ঠাম্মি তাকে বাধা দেয় আর যেতে দেয় না। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

