মিঠিঝোরায় নতুন মোড়! ২০ বছর এগিয়ে গেলো ধারাবাহিকের গল্প! বড় হয়ে গেল রাইয়ের মেয়ে! সেই চরিত্রে থাকছেন কোন জনপ্রিয় অভিনেত্রী?

ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক।

মিঠিঝোরা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের রাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তার সঙ্গে জুটি বেঁধেছেন অনির্বাণ অর্থাৎ অভিনেতা সুমন দে। অন্যদিকে রাইয়ের মেজ বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। আর ধারাবাহিকে রাইয়ের ছোট বোনের চরিত্র স্রোতের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী স্বপ্ননীলা চক্রবর্তীকে অভিনেত্রী বিপরীতে রয়েছেন অভিনেতা মৈনাক ঢোল।

বর্তমানে ধারাবাহিকের গল্প অনেক বদলেছে। রাই অনির্বাণের জীবনে এসেছে তাদের প্রথম সন্তান। সেই নিয়েই এগোচ্ছে ধারাবাহিকের গল্প। আরেকদিকে অনির্বাণের জীবনে তার অতীতের এক পুরোনো বন্ধু ফিরে এসেছে। এবার থেকে নিজের মেয়েকে আর তাকে নিয়েই নতুন ভাবে সন্দেহ শুরু করেছে রাই। তাই এবারে মেয়েকে একাই মানুষ করার সিদ্ধান্ত নিয়েছে সে।

তারই মাঝে ধারাবাহিকের গল্পে এলো নতুন মোড়। ধারাবাহিকের গল্প এগিয়ে গেলো ২০ বছর। ২০ বছর পর ধারাবাহিকে দেখানো হচ্ছে রাইয়ের মেয়ে বড় হয়ে গেছে। রাই নিজের মেয়েকে একাই মানুষ করেছে। অন্যদিকে রাই অনির্বাণের জীবন থেকে চলে যাওয়ার পর অনির্বাণ বিয়ে করেছে সিমরনকে।

আরও পড়ুনঃ ‘৪০-এর ঊর্ধ্বে মহিলাদের কোনো প্রতিভা থাকে না, ওদের আমি কাজে নিই না!’- নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অপরাজিতা!

আর রাইয়ের মেয়ে মায়ের সাথে হওয়া অন্যায়ের বদলা নিতে ফিরছে ২০ বছর পর। এবারে সে অনির্বাণের থেকে মায়ের সাথে হওয়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ নেবে। তবে এটা পুরোটাই দর্শকদের ধারণা। যদি সত্যি ধারাবাহিকের আগামী পর্বে এমন কিছু দেখানো হয় তাহলে কেমন লাগবে আপনাদের?

Back to top button