‘৪০-এর ঊর্ধ্বে মহিলাদের কোনো প্রতিভা থাকে না, ওদের আমি কাজে নিই না!’- নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অপরাজিতা!

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। টেলিভিশনের ছোট পর্দায় হোক বা রুপোলি পর্দা সব জায়গাতে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। হাসিখুশি, খোলা মনের মানুষ অপরাজিতা নিজেও ভালো থাকতে এবং পাশের মানুষগুলোকে ভালো রাখতে তিনি বরাবর ভালোবাসেন। তাই অসংখ্য মানুষের প্রিয় একজন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। নিজের অভিনয়ের মাধ্যমে তিনি একাধিক জনপ্রিয় ধারাবাহিক, সিনেমা ওয়েব সিরিজে কাজ করেছেন। বিভিন্ন সময় তাকে বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে। একই ধরনের চরিত্রে অভিনয় করতে কখনোই তাকে দেখা যায়নি। যার কারণে তিনি দর্শকদের কাছে আরো বেশি করে জনপ্রিয়। কখনো নিজের চরিত্র দিয়ে দর্শকের মুখে হাসি ফুটিয়েছেন আবার কখনো গুরুগম্ভীর চরিত্রে দেখা গিয়েছে তাকে। বাস্তবেও ভীষণই মজার মানুষ তিনি।

কখনো নিজের চরিত্র দিয়ে দর্শকের মুখে হাসি ফুটিয়েছেন আবার কখনো গুরুগম্ভীর চরিত্রে দেখা গিয়েছে তাকে। বাস্তবেও ভীষণই মজার মানুষ তিনি। সম্প্রতি অভিনেত্রীর অভিনীত ছবি ৫ নং স্বপ্নময় লেন বক্স অফিস চলছে। মানসী সিনহা পরিচালিত এই ছবিতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী এমন কিছু কথা বললেন যা শুনে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।

কাজের জন্য বিভিন্ন পরিচালকের সাথে ওঠা বসা করতে হয় অভিনেতা অভিনেত্রীদের। সেরকমই এক পরিচালকের সাথে কাজের সূত্রে আলাপ হয় অভিনেত্রীর। সেখানেই অভিনেত্রীকে শুনতে হয়েছে ৪০ এর ঊর্ধ্বে মহিলাদের নিয়ে কাজ করেন না তারা। কারণ তাদের মধ্যে কোনো প্রতিভা থাকে না। আর এই কথাটা শোনার পর অভিনেত্রীও রীতিমতন অবাক হয়ে গিয়েছেন। তখনই অভিনেত্রী অনুভব করেন একটা মানুষ যতই ভালো কাজ করুক না কেন, বয়স হয়ে গেলে তার গুরুত্ব কমে যায়।

আরও পড়ুনঃ মায়ের সঙ্গে এক্কাদোক্কা খেলছে তার দুই সন্তান! দর্শকদের নস্টালজিক করে তুলল পরশুরাম! মা ও সন্তানের স্নিগ্ধ সম্পর্কে মুগ্ধ দর্শক!

আসল ঘটনাটা ঘটেছে অভিনেত্রীর এক দিদির সঙ্গে। অভিনেত্রীর কাছেই এক পরিচিত দিদির স্বামী খুব অসুস্থ হয়ে পড়েছিলেন একসময়। চিকিৎসার পেছনে সমস্ত টাকা খরচা হয়ে যাচ্ছিল। আর বাধ্য হয়েই তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আর্থিক সাহায্য চান। তখনই অপরাজিতা তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন এবং পরিচিত এক পরিচালকের সাথে কথা বলে তার সেই দিদির জন্য কাজ আছে কিনা। আর তখন সেই পরিচালক তাকে জানিয়েছিলেন ৪০ এর ঊর্ধ্বে মহিলাদের নিয়ে তারা কাজ করেন না।

Back to top button