মায়ের সঙ্গে এক্কাদোক্কা খেলছে তার দুই সন্তান! দর্শকদের নস্টালজিক করে তুলল পরশুরাম! মা ও সন্তানের স্নিগ্ধ সম্পর্কে মুগ্ধ দর্শক!

স্টার জলসার (Star Jalsha) পর্দায় নতুন শুরু হাওয়া ধারাবাহিক গুলির মধ্যে একটি হল পরশুরাম (Parshuram)। বেশ কয়েক সপ্তাহ হল ধারাবাহিকটি শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) এবং অভিনেতা ইন্দ্রজিৎ বসু (Indrajit Bose) এই ধারাবাহিকের হাত ধরে ইন্দ্রজিৎকে বহু বছর পর আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পেয়েছি। মাঝে ছোটখাট কিছু কাজ করলেও ইন্দ্রজিৎকে প্রথম সকলে চিনেছিলেন জি বাংলার রাশি ধারাবাহিকের মাধ্যমে।
পরশুরাম ধারাবাহিকটি শুরুর দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচ্ছে। চলতি সপ্তাহে তো টিআরপি টপার হয়েছে ধারাবাহিকটি। সকলকে ছাপিয়ে একেবারে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে দর্শকদের কাছে। যেটা একেবারেই অবিশ্বাস্য ছিল। তবে ধারাবাহিকের গল্প এবং তৃণা ইন্দ্রজিতের জুটি একটু একটু করে দর্শকদের মন জিতে নিচ্ছে।
এমনকি ধারাবাহিকটি শুরুর পর থেকে একাধিকবার বেঙ্গল টপার হয়েছে। তটিনী শিবপ্রসাদের ছোট্ট সংসারে তাদের দুই সন্তান লাট্টু আর পিকু। কিন্তু তাদের এই সুখের সংসার তছনছ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কর্ণ চ্যাটার্জি। তবে তাদের পরিবারকে সবসময় রক্ষা করছে পরশুরাম। এই পরশুরামের পরিচয় একমাত্র লাট্টুই জানে। আর কেউ পরশুরামকে চোখের দেখাও দেখেনি। তাই জন্য তাদের সমস্ত শত্রুরা পরশুরামকে দেখার জন্য উঠে পড়ে লেগেছে। এমনকি তটিনীদের যে বারবার এত বিপদ থেকে রক্ষা করছে পরশুরাম সেও তাকে দেখতে চায়।
এই ধারাবাহিকের গল্প বাকি ধারাবাহিক গুলির থেকে এতটাই আলাদা যে দর্শক খুব সহজেই আপন করে নিয়েছে ধারাবাহিকটিকে। যেমন ধারাবাহিকের গতকালের পর্বের একটি বিশেষ দৃশ্য দেখে নেটিজেনরা তো প্রশংসায় পঞ্চমুখ ধারাবাহিকটিকে নিয়ে। গতকালের পর্বে দেখানো হয়েছে তটিনী নিজের ছেলে মেয়েদের সাথে এক্কা দোক্কা খেলছে। আপনারা অনেকেই হয়তো এই খেলার সঙ্গে পরিচিত। ছোটবেলায় বন্ধুদের সাথে মিলে অনেকেই এই খেলাটি খেলেছেন। এবারের ছোটবেলার সেই স্মৃতি উস্কে দিল পরশুরাম ধারাবাহিক।
একজন নেটিজেন তো সোশ্যাল মিডিয়া এই নিয়ে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘আজ পর্যন্ত কোনো সিরিয়ালে এরকম সিন দেখাইছে কি না আমার জানা নেই, সন্তানদের সাথে একজন মায়ের এক্কা দোক্কা খেলা শৈশবের স্মৃতি মনে পরে গেলো। বাচ্চাদের ফোন থেকে দূরে রাখতে ইনডোর/আউটডোর খেলাধুলার প্রতি জোর দিচ্ছে তটিনী। খুব সুন্দর এবং স্নিগ্ধ এপিসোড হচ্ছে পরশুরামে।’
আরও পড়ুনঃ মোহনার প্ল্যান ভেস্তে দিতে রায় বাড়িতে হাজির শুভ! লাল চুলে মেম মেডই হয়ে উঠবে মোহনার মৃ’ত্যুবান!
আর ওই দর্শকের পোস্টে অসংখ্য মানুষ সমর্থন করেছেন তাকে। একজন লিখেছেন, ‘না না কোনো গল্পেই দেখাই নাই। তাই তো পরশুরাম আমার খুব প্রিয় সিরিয়াল।’ আরেকজন লিখেছেন, ‘সত্যিই বাচ্চাগুলোও অন্য সিরিয়াল এর বাচ্চা গুলোর মত নয়। সহজভাবে করছে যেন ওদের ই ছেলেমেয়ে। আমার মেয়ে তার মেয়ের সঙ্গে খেলে এরকম তাই খুব স্বাভাবিক লাগল।একটু একই কথা বলা ছাড়া সিরিয়াল টা ভালোই হচ্ছে। আর জানে ফোনে ঐ হুমকি আসবে তাও নিজেরা এবং বাচ্চারা ফোন ধরছে। ঐ হুমকিগুলো রেকর্ড করলে যে বিরাট প্রমাণ সেটা দেখছি কেউ ভাবছেনা।’ কেউ বলেছেন, ‘এর জন্যই তো নাটকটা দেখি।’

