‘ফর্সা অভিনেতাদের কাঁচের গ্লাসে চা দেওয়া হতো, আর আমার জন্য থাকতো প্লাস্টিকের কাপ!’ জীবনের শুরুতে মিলেছে অবহেলা! আবেগপ্রবণ রুদ্রনীল!

টলিউডের (Tollywood) চর্চিত অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। অভিনেতার নাম মন্তব্যের জন্যই বেশিরভাগ সময়ে ট্রোল সমালোচনার মুখে পড়ে থাকেন অভিনেতা। তার অভিনয় জীবন নিয়ে যতটা না চর্চা হয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে, তার থেকেও বেশি তারা রাজনৈতিক জীবন এবং ব্যক্তিগত জীবনের কর্মকাণ্ড নিয়ে চর্চা হয়ে থাকে।
মাঝেমধ্যেই তিনি এমন সব বেফাঁস মন্তব্য করে বসেন যার জন্য নেটিজেনরা একেবারে সমালোচনা করে ধুয়ে দেন তাকে। রাজনীতির ময়দানে বারবার রং বদলেছেন রুদ্রনীল। তবে অভিনয় জগতে অভিনেতার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। যখন যেই চরিত্রে অভিনয় করেছেন দর্শকের মন জিতে নিয়েছেন। তাই অভিনেতা রুদ্রনীলকে প্রত্যেকেই সম্মান করেন।
তবে নিজের অভিনয় জীবনের শুরুতে অনেক কটূক্তি অপমান সহ্য করতে হয়েছে অভিনেতাকে। ইন্ডাস্ট্রিতে নবাগতা অভিনেতা অভিনেত্রীর সঙ্গে যেটা হয়ে এসেছে বেশিরভাগ সময়। যখন ইন্ডাস্ট্রিতে প্রথমবার এসেছিলেন দুজন তখন তার অভিনেতার ছিপছিপে চেহারা ছিল গায়ের রং ছিল মিশমিশে কালো। এমনকি সামান্য চা দেওয়ার সময়ও ভেদাভেদ করা হতো। পাশে বসে থাকা সুন্দর ফর্সা অভিনেতাকে কাঁচের কাপে চা দেওয়া হতো। এদিকে রুদ্রনীলের জন্য দেওয়া হতো প্লাস্টিকের সাদা কাপ।
আরও পড়ুনঃ প্রকাশ্যেই স্বামীকে লা’থি! অভিনেত্রী অনিন্দিতার কান্ডে অবাক দর্শক! অ’ত্যাচারের নালিশ ঠুকলেন স্বামী!
সেই দিনগুলো আজও ভুলে যাননি। এরপর এক নম্বর মেসবাড়ি ধারাবাহিকের হাত ধরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তারপর থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবি ধারাবাহিকে কাজ করেছেন তিনি।
এখন তো অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানে পুরো দমে কাজ করছেন। তবে একাধিকবার রাজনীতির ময়দানে দল বদল করার কারণে কটাক্ষের মুখে পড়েছেন তিনি। তবে সেসব বিশেষ পাত্তা দেননি কখনোই।

