৭৪-এ এসে শেষ হলো পথ চলা! পৃথিবীকে চির বিদায় জানিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় পরিচালক তথা অভিনেতা!

একটা দুঃসংবাদ যেতে না যেতেই আরও একটা দুঃসংবাদ (Bad News) এসে পড়ছে। চলতি বছর যেন দুঃসংবাদ লেগেই রয়েছে একের পর এক। এবারে জনপ্রিয় অভিনেত্রীর (Television Actress) জীবনে নেমে এলো খারাপ সময়। চলতি বছর অনেক অভিনেতা অভিনেত্রীর জীবনে নানান দুর্ঘটনার খবর আপনাদের এর আগেই জানানো হয়েছে। সম্প্রতি আরো একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে জনপ্রিয় শিল্পীর জীবনে।
চলতি বছরে পর পর খারাপ খবর শোনা যাচ্ছে। একের পর এক জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী পরিচালকের জীবনে খারাপ সংবাদ শোনা যাচ্ছে। তাই চলতি বছরটা একেবারেই ভালো কাটছে না কারো। ইন্ডাস্ট্রিতে কালো অন্ধকারের ছায়া পড়েছে। জনপ্রিয় পরিচালকের মৃত্যুর খবর পেয়ে সকলেই কান্নায় ভেঙে পড়েছেন।
আবারও জনপ্রিয় পরিচালকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। হঠাৎ করেই এমন দুঃসংবাদ পেয়ে সকলেই হকচকিয়ে গিয়েছিলেন প্রথমে। ১৯ জুন, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর জীবনাবসান হয়। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭৪ বছর। টেলিভিশন ও সিনেমা জগতে তাঁর অবদান অনস্বীকার্য ৷ আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে।
পরিচালক ছিল জনপ্রিয় অভিনেত্রীর প্রাক্তন স্বামী। পরিচালকের মেয়েই বাবার মৃত্যুর খবর জানিয়েছেন সকলকে। বাবার মৃত্যু সংবাদ জানিয়ে মেয়ে সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘‘আমরা এক সঙ্গে অনেক ঝগড়া করেছি, এ বার বিদায় জানানোর পালা। আমার বাবা, আমার বন্ধু, আমার পথপর্দশক, আমার সব থেকে বড় অনুপ্রেরণা। পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, তোমাকে মিস্ করব।’’
আরও পড়ুনঃ বিয়ের পিঁড়িতে বসার আগেই অভিনেত্রীর কোল জুড়ে ফুটফুটে সন্তান! সদ্যজাত সন্তানকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী ঐন্দ্রিলা!
প্রয়াত হয়েছেন রীমা লাগুর প্রাক্তন স্বামী ও বর্ষীয়ান হিন্দি-মারাঠি অভিনেতা-পরিচালক বিবেক লাগু। মারাঠি থিয়েটারে তাঁর অবদান ছিল অপরিসীম। ‘আগলি’, ‘হোয়াট এবাউট সাভারকর’, ‘গোদাবরী নে কে কেলে’, ‘৩১ দিবস’-এর মতো একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। রীমা এবং বিবেকের আলাপ ১৯৭৬ সালে এক ব্যাঙ্কে। দু’বছরের মধ্যেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। কিন্তু তারপর সেই বিয়ে টেকেনি। রীমার মৃত্যু পর্যন্ত তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল।

