মুখ ফিরিয়ে নিয়েছে স্বার্থপর পরিবার! চরম বিপদে শুভর ভরসা পরিচারিকা স্টিফেনি! মায়ের মতন নায়িকার খেয়াল রাখছে সে! দর্শকদের মন কেড়ে নিয়েছে এই মিষ্টি সম্পর্ক!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।

এসবের মাঝেও দর্শকদের একটা জিনিস বারবার নজর কাড়ছে। শুভর জীবনে বড় ঝড় ওঠার পর বাড়ির সকলেই প্রায় শুভর পাশ থেকে সরে এসেছে, চাইলেও শুভকে কেউ সমর্থন করতে পারছে না পুরোপুরি ভাবে। যেদিন থেকে মোহনা দাবি করেছে সে আদৃত এর সন্তানের মা হতে চলেছে তবে থেকে শুভ জীবন একেবারে উলটপালট হয়ে গিয়েছে। এক প্রকার সকলের উপর অভিমান করেই রায় পরিবার ছেড়ে বেরিয়ে এসেছে শুভ।

কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিলেও শুভকে সবসময় আগলে রাখছে রায় বাড়ির কর্মচারী স্টিফেনি। শুভর সমস্ত প্ল্যানে সে তাকে সাহায্য করছে। শুভ যখন বাড়ি থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করছিল তখন এই স্টিফেনি শুভকে নিজের বাড়িতে আশ্রয় দেয়। শুধু তাই নয় শুভকে একেবারে মায়ের মত যত্ন করছে। সে সাধারণ একজন কর্মচারী হয়ে এত যত্ন করছে শুভর সেটাই দর্শকদের মন কেড়ে নিয়েছে।

আরও পড়ুনঃ ‘মনে হচ্ছে হৃদয়ের একটা অংশ কেউ ছিড়ে নিল, আমাকে একা ফেলে…’- হলো না একসঙ্গে বাঁচা! অভিনেত্রীকে একা করে চলে গেল তার প্রিয়জন!

আজ কালকার দিনে এমন মানুষ আমাদের জীবনে নেই বলেই চলে। যেখানে নিজের মানুষেরা মুখ ফিরিয়ে নিচ্ছে বারবার বিপদের দিনেও পাশে থাকছে না সেখানে বিনা স্বার্থে শুভকে ভালোবাসছে সাহায্য করছে স্টিফেনি। তাই দর্শকদের কাছে তাদের সম্পর্কটা বেশ ভালো লাগছে।

Back to top button