‘মনে হচ্ছে হৃদয়ের একটা অংশ কেউ ছিড়ে নিল, আমাকে একা ফেলে…’- হলো না একসঙ্গে বাঁচা! অভিনেত্রীকে একা করে চলে গেল তার প্রিয়জন!

বাংলা টেলিভিশন (Television Serial) জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রুপসা চ্যাটার্জী (Rupsha Chatterjee)। যাকে আমরা বেশিরভাগ ধারাবাহিকেই দেখে এসেছি খলনায়িকার চরিত্রে। ধারাবাহিককে যতই নায়ক-নায়িকার ক্ষতি করার চেষ্টা করুক না কেন রূপসা বাস্তবে কিন্তু একেবারেই অন্যরকম অভিনেত্রী। ভীষণ হাসিখুশি, প্রাণোচ্ছল, ভালো মনের একজন মানুষ। গত বছরই নিজের জীবনের দুটি নতুন অধ্যায় শুরু করেছেন রুপসা। গত বছর অক্টোবর মাসে নিজের মনের মানুষ সায়নদীপের সঙ্গে যেমন সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়েছেন তেমনি বিয়ের কয়েক মাস বাদেই গর্ভবতী হওয়ার খবর সোশ্যাল মিডিয়ার সকলকে জানিয়েছেন অভিনেত্রী।

তবে এবারে অভিনেত্রী জীবনে নেমে এলো বিরাট বড় দুঃসংবাদ। এই দুঃসংবাদে বদলে গেল অভিনেত্রীর জীবন। কেউই ভাবতেও পারেনি রূপসা তার প্রিয়জনকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবে। একটা দুঃসংবাদ যেতে না যেতেই আরও একটা দুঃসংবাদ এসে পড়ছে। চলতি বছর যেন দুঃসংবাদ লেগেই রয়েছে একের পর এক। এবারে রূপসার জীবনে নেমে এলো খারাপ সময়। চলতি বছর অনেক অভিনেতা অভিনেত্রীর জীবনে নানান দুর্ঘটনার খবর আপনাদের এর আগেই জানানো হয়েছে।

রুপসার সন্তান হবার পর সকলেই দারুন খুশি হয়েছিলেন এই খুশির খবর জানার পর তো দর্শক মহলে প্রত্যেকেই তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। স্বামীর সাথে মিলে ছেলের নাম রেখেছেন অগ্নিদেব। বিয়ের কয়েক মাস বাদেই গর্ভবতী হওয়ার খবর সকলের সামনে এনেছিলেন রুপসা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সন্তান আসার খবর জানতে পেরেছিলেন সকলে।

কিন্তু এরই মাঝে ১৩ বছরের সঙ্গীকে বিদায় জামাল রুপসা। প্রিয়জনকে হারিয়ে একেবারে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানাজানি হওয়ার পরেই প্রত্যেকে অভিনেত্রীকে মনের জোর রাখতে বলছেন, সকলেই তাকে সান্তনা দিচ্ছে।

আরও পড়ুনঃ ‘ফালতু সিরিয়াল… কবে শেষ হবে এটা?’- টিআরপি তুলতে মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিলো জি! ধারাবাহিকের নতুন প্রোমো দেখে বিরক্ত দর্শক!

‘১৩ বছর একসঙ্গে বাঁচা, আবার দেখা হবে…’ – প্রিয় পোষ্যকে হারিয়ে ভেঙে পড়েছেন রূপসা। সকালেই জানা গেছে এই দুঃসংবাদ। ১৩ বছরের সঙ্গীকে হারালেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে পোষ্যর মৃত্যুর খবর জানিয়ে নায়িকা লেখেন, “আমার জীবনে কাটানো সেরা ১৩ বছর তোর সঙ্গে বাঁচা… তুই আজ চলে গেলি, অনেক অনেক স্মৃতি রেখে। তোর জায়গা কেউ কখনও নিতে পারবে না। আবার দেখা হবে…।” নায়িকার এই পোস্ট দেখে ভেঙে পড়েছেন অনুরাগীরাও। সম্প্রতি মা হওয়া রূপসার পরিবারে ছিল উৎসবের আবহ। কিন্তু খুশির মাঝে এমন এক প্রিয় সঙ্গীর বিদায় যেন থমকে দিল সবকিছু।

Back to top button