‘ফালতু সিরিয়াল… কবে শেষ হবে এটা?’- টিআরপি তুলতে মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিলো জি! ধারাবাহিকের নতুন প্রোমো দেখে বিরক্ত দর্শক!

ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক।
মিঠিঝোরা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের রাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তার সঙ্গে জুটি বেঁধেছেন অনির্বাণ অর্থাৎ অভিনেতা সুমন দে। অন্যদিকে রাইয়ের মেজ বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। আর ধারাবাহিকে রাইয়ের ছোট বোনের চরিত্র স্রোতের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী স্বপ্ননীলা চক্রবর্তীকে অভিনেত্রী বিপরীতে রয়েছেন অভিনেতা মৈনাক ঢোল।
এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে রাইয়ের মেয়ে কান্নাকাটি করায় তাকে বিরক্ত হয়ে বকাঝকা করছে রাই। আর এটা দেখে অনির্বাণ রেখে গিয়ে রাইকে এতটুকু বাচ্চার সাথে এরকম ব্যবহার করার জন্য কথা শোনায়। তখনই রাই অনির্বাণ এর মাঝে কথা বলে ফেলে সিমরান। সিমরান বলে রাইকে একজন মানসিক ডাক্তার না দেখালে তার মেয়ের ক্ষতি হয়ে যাবে। আর তখনই অনির্বাণের মা এসে বাচ্চা মেয়েটিকে সিমরানের হাতে তুলে দিয়ে বলে আজ থেকে অনির্বাণের মেয়ের দায়িত্ব সিমরানকে পালন করতে হবে। তাকেই মা হয়ে উঠতে হবে ছোট্ট সন্তানটির।
আর এই প্রোমো ভিডিও দেখে তো দর্শক বেজায় ক্ষেপে উঠেছে। টিআরপি বাড়ানোর জন্য জি বাংলা আর কত নিচে নামবে। একজন মায়ের কোল থেকে তার সন্তানকে ছিনিয়ে নিয়ে অন্য একজনের কোলে দিয়ে দেওয়া হচ্ছে এই সমস্ত কিছু একেবারেই মানতে পারছেন না দর্শক। দর্শকেরা তো ক্ষোভ একেবারে উগরে দিয়েছে এই প্রোমো ভিডিও দেখার পর।
কমেন্ট বক্সে দর্শকেরা তাদের সমস্ত রাগ ক্ষোভ উগরে দিয়েছে। সত্যি দিনের পর দিন অনেক খারাপ গল্প দেখানো হচ্ছে ধারাবাহিকে, যা সত্যি অপ্রত্যাশিত। প্রোমো ভিডিও দেখে একজন কমেন্ট বক্সে লিখেছেন, ‘আমার মনে হয় ডাইরেক্টর খুঁজে পাচ্ছে না কি গল্প লিখবে, তাই একই জিনিস বারবার করছে। ৫০ বার ঘর করছে আবার ঘর করবে ডিভোর্স দেবে আবার বিবাহ হয়ে যাচ্ছে এই গল্প ছাড়া আর কোন গল্প নেই যত সব দেখতে পারো।’ আরেকজনের দাবি, ‘এটা তো সিরিয়ালের নামে সম্পূর্ণ মানসিক টর্চার। যে এই সিরিয়াল লেখে আর যে এই সিরিয়াল দেখবে সবাই তো পাগল হয়ে যাবে।’ কেউ আবার বলেছে, ‘সত্যি এই সিরিয়াল বন্ধ হলে শান্তি পেতাম কি জঘন্য সিরিয়াল কেন যে শেষ হয়না বুঝতে পারিনা।’
আরও পড়ুনঃ কোনও বড় ঘটনার পরিকল্পনা? ব*ন্দুক হাতে অভিনেত্রী রিমঝিম মিত্রকে ঘিরে জল্পনা তুঙ্গে…
Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোনও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোনও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

