খেলনা বাড়িতে আদরকে দেখেই চেনা চেনা লাগছে! কি বুঝতে পারছে না কে এই অভিনেতা? জেনে নিন মিতুলের ছেলে আদরের চরিত্রে অভিনয় করা অভিনেতার আসল পরিচয়

বাংলা ধারাবাহিক (Bengali Serial) জগতে বেশ জনপ্রিয় ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity) এবং বিশ্বজিৎ ঘোষকে (Biswajit Ghosh)। নিত্যদিন ধারাবাহিকে আসছে টুইস্ট। প্রিয় দর্শকেরা অনেকেই ভালোবেসে অভিনেত্রীর নাম দিয়েছেন ‘লেডি সিংহাম’। তাঁর প্রতিবাদী চরিত্র মন ছুঁয়েছে দর্শকদের। দর্শকদের মনোরঞ্জন দিতে ধারাবাহিকে আসছে একের পর এক টুইস্ট। আর পুরোনো সমস্ত ধারাবাহিকের মধ্যে বেশ জনপ্রিয় ‘খেলনা বাড়ি’। এই সিরিয়ালের মিতুল চরিত্রটি বেশ পছন্দ করেন সিরিয়াল প্রেমীরা। আর সে কারণেই সন্ধ্যা হলেই টিভির সামনে বসে পড়েন বাড়ির মা-কাকিমার। বর্তমানে খেলনা বাড়ি ধারাবাহিকে নেওয়া হয়েছে দীর্ঘ কয়েক বছরের লিপ।

বড় হয়ে গেছে গুগলি। বদলে গেছে প্রত্যেকের চেহারা। যেখানে সবার চোখে মুখে কথাবার্তায় বয়সের ছাপ স্পষ্ট। বয়সের ছাপ চোখে পড়ছে মিতুল ইন্দ্রর। অন্যদিকে কলি ও তার স্বামীর বয়সও বেশি সুন্দর ভাবে বোঝানো হয়েছে ধারাবাহিকে। মারা গেছে তাদের দাদু। যিনি বরাবরই পজিটিভ চরিত্রতে অভিনয় করে আসছিলেন। ১০ বছর পর ধারাবাহিকে কি হবে? কেমন থাকবে মিতুল আর ইন্দ্রর সম্পর্ক? এখন এই প্রশ্নই জাগছে দর্শক মনে। আরো একটা জিনিস যেটা দর্শকদের বেশ হতাশ করেছে তাহলে মিতুল ইন্দ্রর দাদুর মৃত্যু। তাকে বেশ পছন্দ করতেন দর্শক মহল। দর্শকদের এক পক্ষের মতে যেটা হয়েছে সেটাই হওয়া উচিত ছিল।

বর্তমান টেলি নায়িকাদের মধ্যে মিতুল চরিত্রটি সম্পূর্ণ ভিন্ন। ভীষণ রকম প্রতিবাদী একটি চরিত্র মিতুলের। তাঁকে বাংলা টেলিভিশনের রঞ্জিত মল্লিক বলা হয়ে থাকে। দর্শকরা যে ইন্দ্র, মিতুল এবং গুগলিকে ভীষণভাবে পছন্দ করেন তা বলা বাহুল্য। আর অন্যান্য ধারাবাহিকের ন্যায় এই ধারাবাহিকও এবার লিপ নিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ধারাবাহিক লিপ নিয়েছে, সম্প্রতি অনুরাগের ছোঁয়া, মিঠাই, গুড্ডি একাধিক ধারাবাহিকে লিপ নেওয়া দেখানো হয়েছে। তবে এবার সব ধারাবাহিককে টপকে ১৫ বছরের লম্বা লিপ নিয়েছে এই ধারাবাহিক। যা কার্যত হাস্যকর ঠেকেছে দর্শকদের কাছে। যথারীতি লিপ নেওয়ার ফলে চরিত্র পরিবর্তন হয়েছে অনেকের। বড় হয়ে গেছে অনেকে। গুগলি, মিতুলের ছেলে আদর সবাই বড় হয়েছে।

বাবা মায়ের কাছে বড় না হওয়ার ফলে প্রকৃত শিক্ষার অভাবে গুন্ডা তৈরী হয়েছে আদর। আর এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সপ্তর্ষি বসু রায়চৌধুরী। এই অভিনেতাকে দেখলে ভীষণ চেনা চেনা লাগে তাইনা? আসলে শিশু অভিনেতা হিসেবে দারুন জনপ্রিয়তা পেয়েছিলেন সপ্তর্ষি। তিনি কাজ করেছেন অনেক ধারাবাহিক, সিনেমায়। অভিনেতা সোহম বসু রায় চৌধুরী তাঁর সম্পর্কিত ভাই। দু’জনেই শিশু অভিনেতা হয়ে বিভিন্ন সময় দর্শকদের মনোরঞ্জন করেছেন। দিওয়ানা, বাদশা, চ্যাম্প, কানামাছি, রয়েল বেঙ্গল টাইগার একাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।

Bengali television

এমনকী শুভদৃষ্টি, কপাল কুন্ডলের মতো একাধিক ধারাবাহিকেও তিনি অভিনয় করেছেন। নিজের অভিনয় দক্ষতায় বিভিন্ন সময় দর্শকদের মন জিতে নিয়েছেন সপ্তর্ষি। যদিও সেই সময় শিশু অভিনেতা হিসেবে অভিনয় করেছিলেন তিনি। তবে বর্তমানে তিনি অনেকটাই বড়। মিতুলের ছেলের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের কতটা নজর কাড়ে সেটাই এখন দেখার।

Back to top button