আড়াই বছর কাজ ছিল না স্বামীর! একা সংসার টেনেছেন অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী! এই তাসের দেশে আজও অটুট কৌশিক-চূর্ণী জুটি!

বিনোদন জগতে (Film Industry) এমন অনেক অভিনেতা (Actor-Actress) অভিনেত্রী রয়েছেন যাদের ঘিরে বিতর্ক লেগেই থাকে। তবে এমন কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা বিতর্কের জন্যই সবসময় খবরের শিরোনামে থাকেন। আর যেকোনো সেলিব্রেটির ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই চর্চা হয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে। এ আর নতুন কিছুই নয়। অভিনেতা অভিনেত্রী বা গায়ক গায়কদের জীবনে কি হচ্ছে, তারা ব্যক্তিগত জীবনে কার সঙ্গে সম্পর্ক রয়েছেন, কবে বিয়ে করছেন এই প্রশ্নগুলো হামেশাই নেটিজেনদের মনে ভিড় করে। নিজেদের পছন্দের সেলিব্রেটির ব্যক্তিগত জীবন সম্পর্কে তারা খোঁজখবর নিতে ভীষণই আগ্রহী থাকেন।
আর বর্তমানে সেলিব্রিটিদের মধ্যে বিবাহ বিচ্ছেদ, সম্পর্কে ফাটল, দ্বিতীয় বিয়ে এই বিষয়গুলো ভীষণই সাধারণ হয়ে গিয়েছে। অসংখ্য সেলিব্রিটি একাধিক বার বিয়ের পিঁড়িতে বসেছেন। তাদের জীবনে এসেছে একাধিক প্রেম। আবার কেউ কেউ বিবাহিত থাকা অবস্থাতেই জড়িয়েছে পরকীয়াতে। কিন্তু এই সবের মধ্যেও টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি কৌশিক গঙ্গোপাধ্যায় এবং চূর্ণী গঙ্গোপাধ্যায় দিব্যি এত বছর ধরে একে অপরের হাত ধরে সংসার করে চলেছেন। একসঙ্গে জীবনের অনেক ওঠা পড়াও দেখেছেন তাঁরা।
এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, ‘খুব সৎ ভাবে বলতে গেলে একটা জায়গায় থাকব আমরা বহু চেনা পরিচিত মুখ। সেক্ষেত্রে আমাদের কখনও কারুর প্রতি আকর্ষণ হবে না বা বন্ধুত্ব হবে না এরকম জীবনে কখনও আসবে না। কিন্তু কারুর ক্ষেত্রে হয়তো নাও হতে পারে, তবে আমি তা বিশ্বাস করি না। কারণ আমাদের ক্ষেত্রে হয়েছে, এবং তা আমরা খুব সুন্দর ভাবে, সৎ ভাবে তা আমাদের মতো করে মিটিয়ে নিয়েছি। সেই কারণেই এই ৩২ বছর একসঙ্গে।’
কৌশিক গাঙ্গুলির কথা ধরেই স্ত্রী চূর্ণী বলেন, ‘আসলে তৃতীয় ব্যক্তি আসাটা এক ভাবে ভাবি আমরা। তারও কিন্তু নানা ধরন হয়। প্রেমেরও নানা ধরন হয়। আমার মনে হয় সেটা দেখতে পাওয়াটা খুব দরকার। যে কোন জায়গা থেকে একটি মানুষের আগমন ঘটছে? সেটা বুঝতে পারলে কিন্তু অনেক কিছু সুন্দর হয়ে যায়। আমরা একপেশে ভাবে ভাবি বলে ফাটল ধরে সম্পর্কে। নষ্ট হয়ে যায় সম্পর্কটা। মান অভিমান তৈরি হয়। কিন্তু যদি আমরা একে অপরে দিকটা বুঝতে পারি বা কেন এটা হচ্ছে তা যদি বুঝতে পারি, তাহলে অনেকটা সহজ হয়। তার গুরুত্ব ও শ্রদ্ধার জায়গাটা কোথায় তা যদি বুঝতে পারি তাহলে স্বাভাবিক ভাবেই সেই সম্পর্কটার প্রতিও শ্রদ্ধা আসে। সেটা দু’জন মিলে যত্নও করা যায়।’
আরও পড়ুনঃ ‘হাফ প্যান্ট আর টি শার্ট পরে এলে শ্বশুরের আত্মা কেঁপে উঠতো…’ লুকোচুরির জায়গা নেই, সোজাসাপ্টা উত্তর এই অভ্যস্ত অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি!
একসময় নাকি প্রায় আড়াই তিন বছর তার কোনও কাজ ছিল না। তখন স্ত্রী চূর্ণী টেলেভিশনে সিরিয়াল করে সংসার চালিয়েছেন। সেই সময় একটা অপারেশনের প্রয়োজন ছিল তার। যেটি টাকার অভাবে বহুদিন ধরে আটকে ছিল। সেটিও সিরিয়ালে কাজ করে টাকা জমিয়ে অপারেশন করিয়েছিল স্ত্রী চূর্ণী। এই ভাবে জীবনে বহু ওঠাপড়ার সম্মুখীন হতে হয়েছে এই তারকা জুটিকে।

