মোহনার মুখোশ খুলতে শুভর মোক্ষম প্ল্যান! স্ত্রীকে খুঁজতে গিয়ে বিপদ ঘটিয়ে বসলো আদৃত!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh) সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।

Bengali serial

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, শুভ চলে জায়গায় দাদু অসুস্থ হয়ে পড়েন। ঠাম্মি শুভকে ফোন করে তার খোঁজ নেয়। শুভ ঠাম্মির থেকে আর কিছু আড়াল করে না, শুধুমাত্র ঠাম্মিকে জানায় সে এখন স্টিফেনির বাড়িতে আছে। ওইদিকে আদির মা কান্নায় ভেঙে পড়েছেন। আদিও মায়ের কাছে বারবার ক্ষমা চায়। কিন্তু আদির মা কোনমতে তাকে ক্ষমা করতে পারে না। আদি জানিয়ে দেয় সে যেভাবেই হোক শুভকে খুঁজে আনবে।

এদিকে শুভ কেশবকে ছেড়ে বাড়ির সবাইকে ছেড়ে ভীষণই কষ্টে আছে। কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না। অন্যদিকে মোহনা তো শুভর অনুপস্থিতিতে আদৃত এবং শুভর ঘরে ঢোকে। মনে মনে খুব খুশি হয়। সে ভাবে হয়তো বিরাট জয় অর্জন করে নিয়েছে। সে শুভকে হারিয়ে সে নিজের জায়গাটা এবারে এ বাড়িতে পাকাপোক্ত করবে। তাই নিজেই নিজের সাথে কথা বলে শুভকে অপমান করতে থাকে। এরপর হঠাৎ করে ঘরে আদি চলে এসে দেখে মোহনাকে প্রশ্ন করে সে কেনো তাদের ঘরে ঢুকেছে। আদৃত মোহনাকে তখন এই ঘর থেকে বেরিয়ে যেতে বলে। এটা শুভ এবং তার ঘর এই ঘরে যেন মোহনাকে দ্বিতীয়বার আর না দেখতে পায় আদি সেটা জানিয়ে দেয় তাকে স্পষ্ট করে।

আরও পড়ুনঃ রুদ্রর সঙ্গে তাল মা বাবিল মিঠিও কমলিনীর বিরুদ্ধে! মায়ের আচরণে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত চন্দ্রর!

আরেকদিকে তো শুভর খারাপ চাওয়ার জন্য ডোনা এবং পূরবী বাড়িতে রয়েইছে। তারা তো মোহনাকে সাপোর্ট করছে। তাই জন্য শুভর নামে সবসময় খারাপ কথা বলছে। আর অন্যদিকে শুভ এখনো আদিকে বিশ্বাস করে। সে জানে হয়তো আদি কোন চক্রান্তে ফেঁসে গিয়েছে। মোহনার সব কথা যে আদৌ সত্যি সেটাই এবারে খুঁজে বার করতে হবে শুভকে। আর অন্যদিকে শুভকে খুঁজে বার করার জন্য আদি এবং তার ভাইয়েরা সবাই বেরিয়ে পড়ে। কিন্তু কোথাও খুঁজে পায় না। এবারে দেখার অপেক্ষা সব আবার কবে আগের মত হয়।

Back to top button