সিরিয়ালে যখন জোর করে বিয়ের সম্বন্ধ আনা হয় তখন সেই পাত্র দেখে কার্টুন বেশি মনে হয়! ‘নিম ফুলের মধু’তে বর্ষার জন্য আনা পাত্র এবং তার মুখভঙ্গি দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে দর্শক

জি বাংলার বর্তমানে একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘নিম ফুলের মধু’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা রুবেল দাসকে। কিছুদিনের মধ্যেই পর্ণা সৃজন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শক মহলে। হাসি মজা দুঃখ আনন্দ সবকিছুই এই গল্পে বেশ ভালোভাবেই ফুটিয়ে তোলা হচ্ছিল। পর্নার সৃজনের জুটি ও কয়েকদিনের মধ্যেই দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল।

টিআরপি তালিকায় হইহই করে চলছে এখন নিম ফুলের মধু। মাত্র সপ্তাহখানেক আগে টেলিকাস্ট শুরু হলেও দর্শক মনে পাকাপক্ত ছাপ ফেলে টপ ৫-এও জায়গা পাকা করেছে। ভালোবাসা পাচ্ছে পল্লবীর চরিত্র পর্ণা। প্রাচীন পন্থী শাশুড়়ি আর বস্তাপচা ভাবনাচিন্তা রাখা শ্বশুরবাড়ির যৌথ পরিবারের সঙ্গে মানিয়ে চলতে একেবারে হিমশিম খাচ্ছে। ধারাবাহিকে রুবেল দাসকে দেখা যাচ্ছে পর্ণার স্বামী সৃজনের চরিত্রে।

Bengali television

গল্প প্রসঙ্গে কিছু ছেলে সৃজন এর বোন বর্ষার সাথে খারাপ ব্যবহার করে, এরপর থেকেই খুব তাড়াতাড়ি যেন তার প্রকারে যে কোন ছেলের সঙ্গেই তার বিয়ে দিতে উদ্যত হয় তার মা। কিন্তু পর্ণার আর ননদ পড়তে চায়। তার মা কিছুতেই বিষয়টিকে মেনে নেয় না। এবং তাদের বাড়িতে তাকে দেখতে আসে ছেলের পরিবার। সেখানে দেখা যায় একজন অনুপযুক্ত ছেলে সাথে পর্ণার শাশুড়ি তার মেয়ের বিয়ে ঠিক করে। পর্ণা সেখানে কথা দেয় এই বিয়ে কখনোই হতে দেবে না। পর্না তাকে সাহস যুগিয়ে বলে মেয়েরা আপদ নয়।

এরপর থেকে শুরু হয়েছে সৃজনের বাড়িতে একের পর একের রোগা মোটা বেটে লম্বা বেমানান এবং কখনোই সম্ভব না এমন কিছু পাত্রের আনাগোনা। যাদের দেখে বোঝা যাচ্ছে এদের কারোরই বিয়ে হচ্ছে না তাই একটা মেয়ে জোটানোর জন্য তার আকুল হয়ে আছে। আর কিছুটা অকারণেই নিজের মেয়ের এত বড় সর্বনাশ করতে চাওয়া কৃষ্ণার নির্বুদ্ধিতার পরিচয় পেয়ে বেশ মজাই পাচ্ছেন দর্শকরা।

এ প্রসঙ্গে এক নেটিজেন মন্তব্য করেছেন – ‘খুঁজে খুঁজে বর্ষার জন্য একটা ছেলে আনছে বটে। যেমন সুন্দর তেমন হ্যান্ডসাম। এ তো পুরো জি এর নায়কদের টুক করে সরিয়ে ফুস করে মেয়েদের ক্রাসের জায়গায় বসে গেলো। আর এক্সপ্রেশন দেখে তো মেয়েরা পুরো ফিদা হয়ে যাবে। কেউ আজ মিস করবেন না।অন্তত এই অমিত ডাক্তারকে দেখতে তো দেখতেই হবে।’ এই সুযোগে কিছু আশ্চর্য ছেলেপুলের দেখা মিলছে যাদের সাথে বর্ষার বিয়ে হওয়া একদমই অসম্ভব।

Back to top button