‘কেন নেবে তোকে? তুই আমার ডেট অনুযায়ী চলিস? তোর তো বদ অভ্যাস…’- প্রসেনজিৎ চ্যাটার্জির করা চরম অপমান আজও ভোলেননি চন্দন সেন!

বাংলার অভিনয় জগতের জনপ্রিয় একজন অভিনেতা হলেন চন্দন সেন (Chandan Sen)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয়ের জগতের সঙ্গে যুক্ত রয়েছেন চন্দন সেন (Chandan Sen)। খুব অল্প বয়স থেকেই থিয়েটার, যাত্রাপালা ইত্যাদি করে এসেছেন। বিভিন্ন থিয়েটার দলের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে টেলিভিশনের পর্দার বিভিন্ন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতাকে। ইতিমধ্যেই একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অভিনেতা।
ইষ্টি কুটুম, আঁচল, ইচ্ছে নদী, কুসুমদোলা, অন্দরমহল, শ্রীময়ী, খড়কুটো, গুড্ডি, এক্কা দোক্কা, জল থৈ থৈ ভালবাসার মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে এই জায়গায় আসার আগে অনেক বাধা পেরোতে হয়েছে অভিনেতাকে। বর্তমানে আমরা অভিনেতাকে দেখতে পাচ্ছি স্টার জলসার আরেকটি নতুন ধারাবাহিক চিরসখাতে অভিনয় করতে।
নিজের ধারাবাহিক আর থিয়েটার জগত নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেতা। অভিনেতার পাশাপাশি একজন অত্যন্ত ভালো মনের মানুষ অভিনেতা। সত্যি কথা বলতে কখনো পিছপা হন না। অনেক সময় কড়া সত্যি কথা বলার কারনে বিদ্রুপের কারণও হয়েছেন। কটাক্ষের মুখে পড়েছেন, কিন্তু পিছিয়ে পড়েননি।
সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কে বেশ কিছু কথা বলেন অভিনেতা। আপনারা সকলেই জানেন টলিউড ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর রাজত্ব চলে। তাকে খোদ ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে। অভিনেতার প্রশংসা করার পাশাপাশি অনেকেই অভিনেতার সম্পর্কে বিস্ফোরক অভিযোগও করেছেন। অনেকেই দাবি করেছেন অভিনেতার জন্য ইন্ডাস্ট্রিতে তারা দাঁড়াতে পারেনি। এবারে সেরকমই এক অভিযোগ আনলেন অভিনেতা চন্দন সেন।
আরও পড়ুনঃ ‘চটি খুলে এসে প্রণাম কর!’ অনুষ্ঠান করতে গিয়ে অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন বিশ্বনাথ!
চন্দন সেন বলেন, ‘আমি একবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করেছিলাম আমাকে নেয় না কেন? তখন তার উত্তরে তিনি বলেছিলেন, কেন নেবে তোকে? তুই আমার ডেট অনুযায়ী ডেট দিবি? সিনেমাটা তো হবে আমার বা ঋতুর ডেট অনুযায়ী। তোর তো আবার উৎপল জেঠুর মতন বদ অভ্যাস আছে, ৪টে বাজলেই গোঁফ খুলে ফেলিস। আমার সাথেই তো কয়েকবার করেছিস তুই। কেন নেবে তোকে? খরাজ তো করে না, রনি তো করে না।’

