জগদ্ধাত্রীর সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে দুর্গা! স্বয়ম্ভুও হার মানছে মেয়ের শক্তির কাছে! মাকে নিজের পায়ে দাঁড় করতে অসাধ্য সাধন করলো দুর্গা!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে দুর্গা নিজের মাকে আস্তে আস্তে উঠিয়ে বসায় এবং কারোর সাহায্য ছাড়াই তাকে বসতে হবে বলে জানায়। আস্তে আস্তে দুর্গা নিজের মায়ের হাত ছেড়ে দেয় আর জগদ্ধাত্রী দিব্যি দুর্গার সাহায্য ছাড়া উঠে বসে একা। এটা দেখে তো অবাক হয়ে যায় দুর্গা। আস্তে আস্তে সুস্থ হচ্ছে জগদ্ধাত্রী। এরপর দুর্গা খুশি মনে নিচে নেমে আসে ঠাকুমার হাতের রান্না খাওয়ার জন্য। এদিকে মেহেন্দির তো মুখ ভার উৎসব জেলে বলে কিন্তু দুর্গা ঠিকই তাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়। আর বৈদেহি প্রথমবার নিজের হাতে রান্না করেছে দুর্গার চাপে পড়ে।

Jagatdhaatri, Zee Bangla, Bengali Serial, Bengali Television, New Episode, Jagatdhaatri Todays Episode 17 June, জগদ্ধাত্রী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা ভাষা টেলিভিশন, নতুন এপিসোড, জগদ্ধাত্রী আজকের পর্ব ১৭ জুন

সেই রান্না খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ দুর্গা। প্রথমবার নিজের হাতে রান্না করেছে তাই প্রশংসা শুনে তো দারুণ খুশি। এদিকে হাসপাতালে থেকে কৌশিকির কাছে ফোন আসে। কৌশিকীকে জানায় জগদ্ধাত্রীকে স্ক্যানের করানোর জন্য হাসপাতালে নিয়ে যেতে হবে। দুর্গা নিজের মাকে নিয়ে হাসপাতালে যাবে বলে জানিয়ে দেয় কৌশিকীকে।

আরও পড়ুনঃ শিরিনকে ফিরিয়ে দিল রায়ান! পারুলের হাত ধরেই রাস্তায় নামলো নায়ক! শুরু হলো একসঙ্গে পথ চলার লড়াই!

দুর্গা তো কৌশিকীকে জানিয়ে দেয় সে সেজে গুজে মাকে নিয়ে নার্সিংহোমে যাবে। তার নাকি এখন প্রেম করতে ইচ্ছে করছে। বিয়ে করার ইচ্ছে জেগেছে দুর্গার। বাড়ির সকলে তো দুর্গার কথা শুনে অবাক হয়ে যায়। দুর্গার কাছে কোনদিনও এমন কথা কেউ আশা করেনি। এরপর জগদ্ধাত্রীকে নিয়ে দুর্গার ভালো পিসি নার্সিংহোমের উদ্দেশ্যে রওনা দেয়।

কিন্তু অন্যদিকে জগদ্ধাত্রীকে মারার জন্য গুন্ডা পাঠানোর ব্যবস্থা করেন এক ভদ্রলোক। তার গুন্ডারা জগদ্ধাত্রী যে গাড়িতে ছিল সেই গাড়ি ঘিরে ধরে। এরপর গাড়ির দরজা খুলে জগদ্ধাত্রীকে খুন করতে আসে। কিন্তু জগদ্ধাত্রী সাজে আসলে সেখানে বসেছিল দুর্গা। দুর্গার হাত থেকে তারপর আর গুন্ডাদের কেউ বাঁচাতে পারে না। তারপর সেখানে এসে হাজির হয় স্বয়ম্ভু। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button