ফুলকির সাবধান বাণী! রাজবাড়ীর সকলের সামনেই ছোট রানীর আসল মুখোশ টেনে খুললো ফুলকি!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় বড় রানী ফুলকিকে রাজমহলে ডেকে পাঠানোর কথা বলে ছোট রানী ভালো মানুষী দেখিয়ে ধানুকে বলে ফুলকিকে যাতে রাজমহলে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। অন্যদিকে রুদ্র আর ছোট রানী তো অন্য ফাঁদ পেতে রেখেছে ফুলকির জন্য। এ আই এর মাধ্যমে রুদ্র ফুলকির গলা স্বর নকল করে রেখেছে। আর অন্যদিকে বড় রানীকে ঘুম পাড়ানো নাম করে আবার ঘুমের ওষুধে স্প্রে করে তাকে অজ্ঞান করে দেওয়া হয়। রুদ্র ঘরে ঢুকে হাত চোখ বেঁধে দেয় আর আড়ালে লুকিয়ে রাখে একটি স্পিকার।

Abhishek Bose

অন্যদিকে ছোট রানী রুদ্রর ঘরে বসে সেই এআইয়ের মাধ্যমে কথা বলছে কিন্তু বড় রানী শুনতে পাচ্ছে ফুলকির আওয়াজ। ফুলকি সেজে ছোট রানী নিজের নামে সমস্ত সম্পত্তি আদায় করে নেয়। পরের দিন হঠাৎ করেই রানী মা ছোট রানী ইন্দ্র এসে উপস্থিত হয়ে রায় চৌধুরী বাড়িতে তাদের দেখে তো অবাক হয়ে যায় সকলে তারপর বাড়িতে এসে তিনি অভিযোগ করেন ভুল কি বড় রানীর কাছ থেকে তার ৫০০ একর জমি নিজের নামে করে নিয়েছে। ছোট রানের এই অভিযোগ রয়েছে সকলেই অবাক হয়ে যায় যখন তখন এসে রায় শ্বশুরবাড়িতে তাদের অপমান করার কিছুতেই মেনে নেয় না কেউ এর পরে ফুলকিদের ঘর সার্চ করার কথা বলে ছোট রানী অন্য দিকে পেছন দিক থেকে একজন লোক ফুলকেদের ঘরে ঢুকে ফুলগির ব্যাগে সম্পত্তির কাগজ রেখে দেয়।

এরপর ইন্দ্র, তমাল, পিয়ালদের সাথে ছোট রানীর লোকজন যায় ফুলকিদের ঘর সার্চ করতে। আর ফুলকির ঘরের মধ্যেই ব্যাগের ভেতর থেকে ওই কাগজটা বের করে আনে ইন্দ্র। সবাই তো কাগজটা দেখে রীতিমতো অবাক হয়ে যায়। কারণ ঐ কাগজটা কিভাবে ফুলকির কাছে এল সেটা কেউই জানে না। এদিকে শুধু ফুলকি না রোহিতের দিকেও আঙ্গুল তুলেছে ছোট রানী।

আরও পড়ুনঃ বিয়ে হলেও সর্বনাশ! বিধান দিলেন ঠাকুর মশাই! শাশুড়ি স্বামীর কথা অমান্য করেই সংসার ত্যাগ করল কমলিনী!

এই সমস্ত খবর জানার পরে ফুলকির মন অস্থির হয়ে যায় বড় রানীর সাথে দেখা করার জন্য। কারণ বড় রানী নিশ্চয়ই ফুলকিকে ভুল বুঝেছে। তাই ফুলকি বড় রানীর সাথে দেখা করতে সেই মুহূর্তে ছুটে যায় রাজমহলে। আর ছোট রাণী তো এমন বিষ ঢেলেছে বড় রানীর মনে যার ফলে ফুলকিকে ভুল বোঝে বড় রানী। ফুলকি রাজমহলে এসে ছোটরাণীকে সামনাসামনি চ্যালেঞ্জ করে যায়। এবারে সামনাসামনি মোকাবিলা হবে, বলে বলে গোল দেবে ফুলকি ছোটরাণীকে।

সাথে ফুলকি এটাও বিশ্বাস করে যে ফুলকি বড় রানীর সন্তান। কারণ তার মা কালী তাকে অনেকভাবে ইঙ্গিত দিয়েছে। ভৈরবী মাতা তাকে নানান রকম সংকেত দিয়েছেন। তাই ডিএনএ টেস্ট না করেই ফুলকির এই ধারণা হয়েছে আর এই কথাই রাজমহলের সকলের সামনে ফুলকি ফাঁস করে দেয়। আর ছোটরাণীকে জানায় ফুলকি যে এই রাজমহলের উত্তরাধিকারী সেটা সে প্রমাণ করে দেবে।

Back to top button