ধারাবাহিকে ঘটেছে বিচ্ছেদ! কষ্টে ক্যামেরার সামনেই কেঁদে ফেললেন অভিনেত্রী স্বপ্নিলা চক্রবর্তী!

জি বাংলার (Zee Bangla) পর্দায় জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। শুরুর থেকেই ধারাবাহিকটি নানান কারণে চর্চিত হয়েছে দর্শকদের মাঝে। ধারাবাহিকের কাহিনী আবার কখনও ধারাবাহিকের চরিত্রগুলো নজর কেড়েছে দর্শকদের। তিন বোনের জীবনের ভিন্ন স্বাদের কাহিনী পর্দায় ভীষণ পছন্দ করেছেন সকলে। তবে বর্তমানে তিন দিকে বাঁক নিয়েছে তিন বোনের জীবন। জীবনে এসেছে ভালোবাসার মানুষ। স্রোত এবং সার্থকের ভূমিকায় দর্শকদের নজর কেড়েছেন মৈনাক ঢোল (Moinak Dhol) এবং স্বপ্নীলা চক্রবর্তী (Swapnila Chakraborty)।
প্রথম থেকেই স্রোতের সঙ্গে বনিবনা ছিল না সার্থকের। স্রোতের বারবার মুখে মুখে তর্ক করা, উত্তর দেওয়া একেবারেই পছন্দ করত না সার্থক। ফলে মাঝে মধ্যেই লেগে যেত ঝামেলা। এমনকি স্রোতকে বহুবার বিনা কারণেই অপমান করেছে সার্থক।
তবে ধীরে ধীরে ঝগড়া করতে করতে কখনও যেন স্রোতের প্রতি দুর্বল হয়ে পড়েন সার্থক। নিজের অজান্তেই স্রোতের জন্য তার মনে তৈরি হয়েছে জায়গা। যদিও সেকথা শিকার করতে নারাজ সে নিজেও। এদিকে একই অবস্থা হয়েছে স্রোতেরও। নিজের অজান্তেই সার্থককে মন দিয়ে ফেলেছে স্রোত।
সম্প্রতি ধারাবাহিকে স্রোত সার্থকের বিচ্ছেদের গল্প দেখানো হচ্ছে। নীলুর জন্য তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এসব আড্ডা নিয়েই সম্প্রতি সাক্ষাৎকারে ধরা দিয়েছেন দুজনে। অন স্ক্রিনের মতন অফ স্ক্রিনেও তাদের বন্ডিং দারুণ। খুনসুঁটি করতে করতে তাদের শুটিং করে। তাদের অফ স্ক্রীন বন্ধুত্বও বেশ অটুট।
আরও পড়ুনঃ প্রা’ণঘাতী অ’স্ত্রের সামনে রুখে দাঁড়ালো জগদ্ধাত্রী! দুর্গার প্রার্থনায় নতুন করে চলার শক্তি ফিরে পেল নায়িকা!
স্রোত সার্থক এর জুটি দর্শকদের যেমন প্রিয় স্বপ্নীলার কাছেও তেমন তাদের ধারাবাহিকের এই জুটি ভীষণ প্রিয়। ধারাবাহিকে যেহেতু সার্থক এবং স্রোতের ডিভোর্স হচ্ছে। সার্থক ভুল বুঝে স্রোতকে দূরে সরিয়ে দিচ্ছে সে কথা বলতে গিয়েই সাক্ষাৎকারের মাঝেই কেঁদে ফেলেন অভিনেত্রী। হঠাৎ করেই তার চোখে জল চলে আসে এবং ক্যামেরার সামনে কেঁদে ফেলেন অভিনেত্রী।

