ফুলকির প্রশ্নবাণে নাজেহাল ছোট রানী! সত্যিটা সামনে এনে রহস্য উদঘাটনে আরো এক ধাপ নায়িকা!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ডাক্তার এসে জানান বড় রানীর অপারেশন সফল হয়েছে তবে এখনো সম্পূর্ণ বিপদ কাটেনি। রোহিত এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় ফুলকির কাছে। ফুলকি রোহিতকে বলে মা কালী তাকে অনেক বড় ইঙ্গিত দিয়েছে। তারপর ফুলকি রোহিত দুজন মিলেই বড় রানীকে দেখতে যায়। সেখানেই ফুলকি রোহিতকে বলে মা কালী তাকে ইঙ্গিত দিয়েছে বড় রানী তার মা। এবারে শুধু আসল সত্যিটা খুঁজে বের করতে হবে।

এরপর ফুলকি বড় রানীর সাথে নিজের ডি এন এ টেস্ট করাতে চায়। ফুলকি বলে এই হাসপাতালেই তো তাদের রক্তের স্যাম্পেল রয়েছে তাই এখানেই ডিএনএর পরীক্ষাটা করাতে হবে। রোহিত ফুলকিকে শান্ত করার চেষ্টা করে। ফুলকি বৃথা স্বপ্ন দেখছে বলে। কিন্তু ফুলকির মন কিছুতেই মানতে চায় না মা কালী তাকে ইশারা দিয়েছে। তাই ফুলকি একবার যাচাই করে দেখতে চায়। ফুলকি তো কথা শোনার মেয়ে নয় তাই ফুলকির কথা মেনে রোহিত ফুলকি দুজনেই রিসেপশনে কথা বলতে যায়। কিন্তু রিসেপশন থেকে জানিয়ে দেয় এই হাসপাতালে ডিএনএ টেস্ট করা যায় না। তবে ব্লাড সাম্পেল কালেক্ট করা যেতে পারে তবে তার জন্য অনুমতি নিতে হবে।
আরও পড়ুনঃ সংসার থেকে চিরতরে মুক্তি চাইলো কমলিনী! এই মায়াজালে আর আটকে থাকতে চায় না সে!
অন্যদিকে ছোট রানী ওই হাসপাতালে লোক ঠিক করে এসেছে। যাতে ২৪ ঘন্টা তাকে খবর দেয় বড় রানীর। আর ফুলকি রোহিতকে রিসেপশন এর কথা বলতে শুনে নেয় ছোট রানীর লোক।সঙ্গে সঙ্গে ছোটরাণীকে ফোন করে জানান ফুলকি এবং রোহিত মিলে ডিএনএ টেস্ট করার কথা বলছে। ছোট রানী তো ভয় পেতে থাকে ফুলকি কি জেনে গেল সেটা ভেবে। তাই রুদ্রর সাথে পরামর্শ করে ফুলকিকে নিজের রাস্তা থেকে সরানোর উপায় খুঁজতে থাকে। তিনদিন পর বড় রানী ফিরে আসে রাজমহলে, ছোট রানী তো এমন হাবভাব করে যেন তিনি কত চিন্তিত ছিল বড় রানীর জন্য। বড় রানীর মনে এবারে সন্দেহ হয়। ছোট রানী চিন্তা কি আসলেই সত্যিই নাকি সবটাই দেখানো।
বড় রানী ফুলকিকে রাজমহলে ডেকে পাঠানোর কথা বলে ছোট রানী ভালো মানুষী দেখিয়ে ধানুকে বলে ফুলকিকে যাতে রাজমহলে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। অন্যদিকে রুদ্র আর ছোট রানী তো অন্য ফাঁদ পেতে রেখেছে ফুলকির জন্য। এ আই এর মাধ্যমে রুদ্র ফুলকির গলা স্বর নকল করে রেখেছে। আর অন্যদিকে বড় রানীকে ঘুম পাড়ানো নাম করে আবার ঘুমের ওষুধে স্প্রে করে তাকে অজ্ঞান করে দেওয়া হয়। রুদ্র ঘরে ঢুকে হাত চোখ বেঁধে দেয় আর আড়ালে লুকিয়ে রাখে একটি স্পিকার। আর অন্যদিকে ছোট রানী রুদ্রর ঘরে বসে সেই এআইয়ের মাধ্যমে কথা বলছে কিন্তু বড় রানী শুনতে পাচ্ছে ফুলকির আওয়াজ। ফুলকি সেকে ছোট রানী নিজের নামে সমস্ত সম্পত্তি আদায় করে নেয়। যার ফলে ফুলকিকে ভুল বুঝে বড় রানী। পরের দিন ফুলকি রাজমহলে এসে ছোটরাণীকে সামনাসামনি চ্যালেঞ্জ করে যায়। এবারে সামনাসামনি মোকাবিলা হবে, বলে বলে গোল দেবে ফুলকি ছোটরাণীকে।

