আবার ছোট পর্দায় ফিরছে সকলের প্রিয় খুকুমণি! কার সাথে জুটি বাঁধছেন দীপান্বিতা? কোন চ্যানেলে কবে থেকে দেখা যাবে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে?

বাংলা টেলিভিশনের (Bengali Television) সম্প্রচারিত প্রথম সারির ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে ‘খুকুমণি হোম ডেলিভারি’ (Khukumoni Home Delivery)-র নাম একেবারে প্রথমের দিকেই আসে। এক সময়ের রেটিং চার্টে (Rating Chart) প্রথম দুই নম্বরে থাকা এই ধারাবাহিকের রেটিং ওঠা নামা করলেও, প্রথম দশেই ছিল।

শুরুর পর থেকেই চর্চায় ‘খুকুমণি হোম ডেলিভারি’। যে আলোচনায় নেটিজেনরাও দু’ভাগ হয়ে গিয়েছেন। এক দল এই ধারাবাহিকের ফ্যান। অন্যদল বিরোধী, তারা ট্রোলিং থেকে শুরু করে মিম সবই করেন ‘খুকুমণি হোম ডেলিভারি’ -কে নিয়ে। এই মেগার মুখ্য চরিত্র ‘খুকুমণি’-র ভূমিকায় সকলের মন জয় করছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)।

Bengali television

‘পেঁপে দিয়ে চেপে, হামানদিস্তায় ছেঁচে…!’ মনে পড়ছে খুকুমণিকে? দিন কয়েক আগেও এই সংলাপ লোকের মুখে মুখে ফিরছিল। ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে দীপান্বিতা রক্ষিতের অভিনয় মন জয় করেছিল অনেকেরই। ঠিক তার পরেই ‘খুকুমণি’ হয়ে ফিরে এলেন ছোট পর্দায়। তা-ও নয় নয় করে হয়ে গেল বেশ অনেক দিন। ফের কবে পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে? দর্শক মহলে এটাই এখন প্রশ্ন।

ছোট পর্দায় ফিরবেন? নাকি এ বার ওয়েব সিরিজ কিংবা বড় পর্দায়? একটি সংবাদ মাধ্যমকে দীপান্বিতা বলেন, “নতুন ধারাবাহিকের সুযোগ এসেছিল ‘খুকুমণি হোম ডেলিভারি’ শেষ হওয়ার পরেই। তবে বাংলায় নয়, আমাকে একটি হিন্দি ধারাবাহিকের জন্য বলা হয়। কিন্তু করিনি। কারণ আমি একটি চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ। তাই অন্য চ্যানেলের কাজ করতে পারব না।”

Bengali television

স্টার জলসাতেই আসতে চলেছে দীপান্বিতা রক্ষিতের নতুন ধারাবাহিক যেখানে তাকে প্রধান নায়িকা চরিত্রে দেখা যাবে। চ্যানেল অনেকদিন ধরেই চাইছিল দীপান্বিতা কে নতুন কোন ধারাবাহিককে কাস্ট করতে। ৩ এপ্রিল হয়ে গেল সেই ধারাবাহিকের জন্য দীপান্বিতা এবং তার বিপরীতে থাকা নায়কের লুক সেট। এবার শুধু প্রমো স্যুটের অপেক্ষা।

Back to top button