সংসার থেকে চিরতরে মুক্তি চাইলো কমলিনী! এই মায়াজালে আর আটকে থাকতে চায় না সে!

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে কমলিনী অভিমানে নতুনকে নিজের বাড়ি ফিরিয়ে নিতে বলে। আর বাধ্য হয়েই জিজ্ঞাসা করে বসে নতুন তাকে ভালোবাসে কিনা। নতুন জানায় ভালোবাসে। কিন্তু এখন আর এসবের মানে নেই। হাসপাতালের বিছানায় শুয়ে নতুন যা বলেছিল তা ঠিক কিন্তু এখন চন্দ্র তার বাস্তব। তাই বাস্তব তাকে মেনে নিতেই হবে। কমলিনী অভিমান করে চলে যায়। আর যাওয়ার আগে বলে যায় সে কিছুতেই এই নতুন জীবন মানবে না এই লড়াই তার একার সে একাই লড়বে , তার কাউকে প্রয়োজন নেই। এদিকে কমলিনীর বাপের বাড়ির লোকজনও চলে আসে। এবারে চন্দ্র আর কমলিনীর নতুন করে বিয়ের আলোচনা শুরু হয়।
মিটিল বারবার চন্দ্রর কাছে তার হোমের ঠিকানা জানতে চায়। কিন্তু নানান বাহানায় চন্দ্র সেটা এড়িয়ে যায়। ওইদিকে ইতিমধ্যেই কমলিনীর বাড়ির লোকজন এসে উপস্থিত হয়েছে বাড়িতে। তারা তো চন্দ্রকে দেখে রীতিমতন অবাক কেউই বিশ্বাস করতে পারছেন না। তারপর কিভাবে কি বিয়ের আয়োজন হবে সেই নিয়ে আলোচনা চলতে থাকে।
আরও পড়ুনঃ ‘সন্ধ্যা রায় একটু অদ্ভুত ছিলেন, আমার অভিনয় লোকজন ভালো বলছে সেটা উনি পছন্দ করতেন না!’- সন্ধ্যা রায়কে নিয়ে অকপটে বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী!
চন্দ্র ফিরে আসার খবর পেয়ে তো নতুনের বৌদি আর ডল এসে উপস্থিত। তাদের চেয়ে খুশি আর কেউ হয়নি বোধ হয়। এদিকে কমলিনী তো কিছুতেই এসব আর সহ্য করতে পারছে না। বাধ্য হয়েই কমলিনী শাশুড়িকে বলে তিনি যেন তার ছেলেকে বলে এই সংসারের দায়িত্ব নিতে এসবের মধ্যে আর কমলিনী নিজেকে জড়াতে চায় না, সে এবারে মুক্তি চায়।

