‘সিচুয়েশনশিপের ছোকরা ছাই বুঝবে আসল ভালোবাসার মর্ম, ওর জন্য ন্যাকা শিরিনই উপযুক্ত!’ রায়ানের কাণ্ড দেখে বিরক্ত দর্শক!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
বর্তমানে ধারাবাহিককে দেখানো হচ্ছে রায়ান কিছুদিন আগে অনুভব করে সে পারুলকে ভালোবাসে। পারুলের সাথে থাকতে চায়। যার জন্য পারুলকে প্রপোজ করে, কিন্তু পারুল রায়ানকে একদিন ভাবার সময় দেয়। আর সেই একদিনের মধ্যেই রায়ান ভেবে বুঝতে পারে পারুল তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে, তাকে নিজের মত কন্ট্রোল করতে পারে। তাই পারুলকে সে ফিরিয়ে দেয়। জানিয়ে দেয় সেই পারুলকে ভালোবাসে তবে বন্ধুর মতো প্রেমিকার মত পারুলকে কোনদিনও ভালবাসতে পারবে না।
এই এপিসোড দেখার পরেই দর্শকদের একাংশ বিরাট ক্ষেপে উঠেছে রায়ানের উপরে। রায়ন হল বড়লোকের বিগড়ে যাওয়া ছেলেগুলোর মতো। আসল ভালোবাসার কদর করতেই জানে না। তার জন্য শিরিনের মতোই ছন্নছাড়া মেয়ে ঠিক আছে। যার জীবনে কোন লক্ষ্য নেই, জীবন সুন্দরভাবে গুছিয়ে তোলার কোন তাগিদ নেই সে পারুলের মত একটা সুন্দরী, শিক্ষিতা, বুদ্ধিমতী, মেয়েকে পাওয়ার যোগ্যই নয়।
দর্শকরা বলছেন পারুল ঠিকই করেছে রায়ানকে একদিন ভাবার সময় দিয়ে না হলে পরে গিয়ে পারুলকে পস্তাতে হত। আর পারুল রায় কে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা একেবারেই ঠিক কারণ যেই বিয়ের কোন মানেই নেই পারল যেখানে রানের ভালবাসা পাবেই না কোনদিন সেখানে এই মিথ্যে বিয়েটা টিকিয়ে রেখে কোন লাভ নেই শুধু শুধু একটা মিথ্যা সম্পর্কে নিজেদের জড়াতে চায়না পারুল।
আরও পড়ুনঃ দুই চ্যানেলের টক্করে ছিটকে গেল জি! আবারও বাজিমাত জলসার! দেখে নিন এই সপ্তাহে টিআরটি তালিকা
দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না মানুষ। সেরকমই হলো রায়ান। পারুল যে এত ভালো একটা মেয়ে। জীবনসঙ্গী হিসেবে যেকোনো ভালো ছেলে বুদ্ধিমান ছেলেই পারুলের মত মেয়েকে পছন্দ করবে। সেখানে দাঁড়িয়ে রায়ান এমন একটা বোকার মত কাজ করল যে সে আবারো প্রমাণ করে দিল সে বড়লোকের বিগড়ে যাওয়া ছেলে। শিরিনের মত মেয়েই তার জন্য ঠিক আছে।

