বড় রানীই ফুলকির জন্মদাত্রী মা! সে রাজবাড়ির রাজকন্যা! নিজের জন্ম পরিচয় জেনে গেলো ফুলকি!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ফুলকিকে যেখানে আটক করে রাখা হয়েছিল সেখানে হঠাৎ ফুলকির সাথে ওই গুন্ডাদের হাতাহাতি শুরু হয়ে যায়। এরপরে ফুলকি তাদের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে ব্লাঙ্ক শুট করে সেখান থেকে কোনরকমে বড় রানীকে নিয়ে পালিয়ে আসে।

কোনরকমে গুন্ডাদের হাত থেকে বড় রানীকে নিয়ে বেরিয়ে আসে ফুলকি, আর ভোর হওয়ার অপেক্ষা করতে থাকে যাতে কারোর থেকে সাহায্য পায়। বড় রানীর কষ্ট হচ্ছিল ঠিকই কিন্তু ওই গুন্ডাদের হাত থেকে বাঁচতে তাদের পালাতেই হতো বাধ্য হয়ে। এদিকে আসতে আসতে ভোর হয় ফুলকিরা জেলে বস্তির মধ্যে দিয়ে সাহায্যের আসায় ছুটছে। আর ঠিক তখনই একটা গাড়ি দেখতে পায় ফুলকি। কিন্তু ওই গাড়ির মধ্যে আসলে ছিল রুদ্র।

রুদ্র যখন জানতে পেরেছে যে ফুলকিরা পালিয়েছে তখনই রুদ্র বেরিয়ে পড়েছে ফুলকিকে খুঁজতে। আর ফুলকিকে মারার জন্য ফুল স্পিডে গাড়ি নিয়ে এগিয়ে আসে। আর তখনই বড় রানী বিপদের আঁচ পেয়ে ফুলকিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আর রুদ্রর গাড়ি ধাক্কা মারে বড় রানীকে। তার মাথা ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত পড়তে থাকে। অন্যদিকে এই ঘটনার সময়ই রোহিত ফুলকিদের খুঁজে পায়।

আরও পড়ুনঃ ছিল না কূটকচালি ছিল না পরকীয়া, তবুও ধারাবাহিক হিট! আজও দর্শকদের নস্টালজিয়ায় ভেসে ওঠে সুবর্ণলতা!

এরপর রোহিত ফুলকি মিলে বড় রানীকে কাছের হাসপাতালে নিয়ে আসে। ফুলকি তো সমানে কান্নাকাটি করে যায়। বড় রানীর জন্য তার চিন্তায় বেহাল অবস্থা। রোহিত তাকে বারবার শান্ত করতে চায়। এদিকে বাড়ির সকলে এসেই উপস্থিত হয় আর লাবু ছোট রানীকেও ফোন করে সব জানানোর পর তিনিও তার দুই ছেলেকে নিয়ে হাজির হয়। আর এসেই তো ফুলকিকে দোষ দিতে শুরু করে। নিজেকে বাঁচানোর জন্য একের পর এক মিথ্যে বলে যান। তারপর ফুলকির রক্তের গ্রুপের সাথে বড় রানীর রক্তের মিলে গেলে ফুলকি তাকে রক্ত দেয়। কিন্তু ফুলকি ছোট রানীকে বলে দেয় বড় রানী সুস্থ হলে আসল সত্যি ফুলকি বের করবে। অন্যদিকে ফুলকির এক ভৈরবীর সাথে দেখা হলে তিনিই ইঙ্গিত দেন ফুলকিই হলো বড় রানীর সন্তান।

Back to top button