অবশেষে অপেক্ষার অবসান! শুটিংয়ে ফিরলেন উচ্ছে বাবু! মিষ্টি শাক্যর সঙ্গে সুন্দর মুহূর্ত শেয়ার করলো আদৃত বেজায় খুশি ভক্তরা

১০ই মার্চের পরে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া থেকে উধাও আদৃত। কোথায় গেল সকলের প্রিয় উচ্ছেবাবু? সোশ্যাল মিডিয়াতে তো দেখা গেলই না সাথেই মিঠাই ধারাবাহিকেও খোঁজ নেই তাঁর। এই নিয়ে ভেবে ভেবে মাথা খারাপ হয়ে গিয়েছিল আদৃত প্রেমীদের। তবে ১১ দিনের মাথায় আবারো দেখা দিলেন অভিনেতা।
সকল দর্শকদের স্বস্তি দিয়ে তিনি ফিরে এসেছেন ঠিকই, কিন্তু কী হয়েছিল তাঁর? কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন তিনি? সূত্র মারফত জানা গিয়েছে, পায়ে গুরুতর আঘাত লেগেছিল অভিনেতার। না, শুটিং নয় খেলতে গিয়ে পায়ের ভেনে চোট পেয়েছিলেন তিনি। এরপরই শুটিং ফ্লোর থেকে সোজা হাসপাতালে ভর্তি হন। যদিও তারপরে বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন। এখন যথেষ্ট সুস্থ আছেন।

যদি ওই শারীরিক ধকলের কারণে শরীরে তাঁর ছাপ স্পষ্ট। কিছুটা রোগা হয়েছেন বলেই মনে হচ্ছে। শরীর ভেঙ্গে যাবে চোখে মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। প্রসঙ্গত নিজের ফিরে আসার খবর অভিনেতা নিজেই দিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়াতে। যদিও অভিনেতা খুব একটা নিজের সোশ্যাল মিডিয়াতেও অ্যাকটিভ থাকেন না।

মাঝেমধ্যে দর্শকদের চাহিদা মেটাতে কমবেশি কিছু পোস্ট করেন। কিন্তু এই অসুস্থতার কারণে আবার মাঝে ১৩ দিনের বিরতি। ফলে তাঁকে নিয়ে মানুষের হাজারো প্রশ্নের শেষ নেই। যারা জানতেন অভিনেতা অসুস্থ তাদের চিন্তা ছিল অভিনেতার শরীর নিয়ে। আর যারা জানতেন না তারা ভাবছিলেন হয়তো তিনি ঘুরতে গেছেন। সবটা মিলিয়ে সবাই আদৃতকে আবার দেখার জন্য উন্মুখ হয়েছিলেন।

এদিন একটু সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যায় আদ্রিতের কোলে বসে রয়েছে মিষ্টি। আর আদ্রিত বসে রয়েছে ধারাবাহিকে দেখানো তার নিজের ঘরে। এখান থেকে ধারণা করা যাচ্ছে আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো উচ্ছে বাবুকে। সম্ভবত আবার শুটিং শুরু করে দিয়েছেন তিনি।

