নিজের লক্ষ্যে অনড় রায়ান! পারুলের হাতে হাত রেখেই জীবন কাটানোর সিদ্ধান্ত নিল সে! ছেলেকে আটকাতে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করল মা!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে সবাই খুবই উৎসাহী রায়ান পারুলের নতুন সম্পর্ক শুরু কথা ভেবে। রায়ান চিন্তা করতে থাকে কারণ পারুল অনেক কড়া নিয়মের মধ্যে রাখছে রায়ানকে। এখন থেকে যদি পারুলের সাথে সম্পর্কে তাহলে তো রায়ানের জীবনের এই স্বাধীনতা পারুল ছিনিয়ে নেবে। রায়ান সেটা একেবারে পছন্দ করে না। তাই জন্য রায়ানের মনে অনেক প্রশ্ন ভিড় করে। কিন্তু রায়ানের দাদা এবং জামাইবাবু তাকে সাহস যোগাতে থাকে। এই সমস্যা ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। বউয়ের এই সমস্ত শাসন রায়ানের ভালোই লাগে ইত্যাদি ইত্যাদি। তারপর সবাই মিলে রায়ানকে বলে পারুলকে নিয়ে সিনেমা দেখে আসতে। নিজেদের মতো করে সময় কাটাতে তাহলে একে অপরকে চিনতে পারবে জানতে পারবে।

Bengali serial

ওইদিকে দাদু পারুলকে দেখে বলে রায়ান পারুলের কাছে এসে ধরা দেবে এখন রায়ানের সবথেকে বেশি প্রয়োজন পারুলকে। আর পারুল পারবে রায়ানকে শুধরে দিতে, তার ছন্নছাড়া জীবন পারুল একমাত্র ঠিক করতে পারবে। দাদুর পারুলের উপর পুরো ভরসা আছে। দাদু চায় রায়ান সঠিক পথেই এগোক। রায়ান ছেলেটা ভালো কিন্তু ছন্নছাড়া জীবনের জন্য অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে। পারুল সবটা বুঝতে পেরেই দাদুকে কথা দেয় রায়ানকে সে শুধরে দেবে। আর এই কথা আড়াল থেকে শুনে নেয় রায়ান। ঘরে যে সে ভাবতে থাকে আগে দাদু তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতো। এখন পারুলও তাই করতে চাইছে, যদি পারুলের সাথে রায়ান সম্পর্কে যায় তাহলে কি তার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে, পারুল দাদুর কন্ট্রোল এর মধ্যে থাকবে তার জীবনটা? এটা তো সে কিছুতেই হতে দিতে পারে না। আর এইসব নিয়েই রায়ানের মনে অনেক প্রশ্ন ওঠে বারবার।

ওদিকে হঠাৎ করেই রায়ানের দাদা মুখ ফসকে পারুল রায়ানের প্রপোজের ব্যাপারটা রায়ানের মায়ের সামনেই বলে ফেলে। রানের মা প্রথমে নিজের কানকে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। এই কথা শুনে একেবারেই নিজের মনকে শান্ত রাখতে পারছেন না রায়ানের মা। তিনি কখনোই চান না পারুল আর রায়ান একক হোক। তাই জন্য ঠাকুরের কাছে তিনি মানদ করেছেন যতক্ষণ না রায়ান পারুলকে ফিরিয়ে দিচ্ছে ততক্ষণ তিনি জলস্পর্শ পর্যন্ত করবেন না। কিন্তু রায়ানের বাবা রায়ানকে বোঝাতে থাকে এখন সে শুধু পারুলকে নিয়ে ভাবনা চিন্তা করুক। সে জীবনে এই প্রথম কোনো সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ ফুলকিকে খুঁজতে খুঁজতে ভয়ংকর সত্যির মুখোমুখি রোহিত! নিজেকে বাঁচাতে গিয়ে গুলি চালাতে বাধ্য হলো ফুলকি!

একদিন ধরে অনেক রকম ভাবনা চিন্তা করার পর মনের সাথে অনেক লড়াই প্রশ্নের উত্তরের পর্ব পার করে অবশেষে রায়ান সিদ্ধান্ত নিজের নিয়ে নেয়। পরের দিন পারুলের সামনে গিয়ে জানায় সে নিজের মনকে বারবার প্রশ্ন করেছে। কিন্তু তার মন একটাই উত্তর দিয়েছে বারবার, সে পারুলের সাথে থাকতে চায়। সারা জীবন পারুলের হাত ধরে হাঁটতে চায়। পারুলও জানায় সে রায়ানকে ভালোবেসে ফেলেছে। এবারে দেখার অপেক্ষা এই সুন্দর সুখের সময়টা চিরস্থায়ী হয় কিনা পারুল রায়ানের জীবনে।

Back to top button