ফুলকিকে খুঁজতে খুঁজতে ভয়ংকর সত্যির মুখোমুখি রোহিত! নিজেকে বাঁচাতে গিয়ে গুলি চালাতে বাধ্য হলো ফুলকি!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা বাংলা ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় সমস্ত প্ল্যান করে রেখেছে রুদ্র। ট্রলার আয়োজন করার থেকে শুরু করে সমস্ত গুন্ডা আয়োজন করে রেখেছে যাতে কোনভাবেই ফুলকি বেঁচে ফিরতে না পারে। মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে জাহাজ ডুবে যাবে তারপরেই সময় মত বড় রানীকে তুলে নেওয়া হবে কিন্তু ফুলকিকে কোনোভাবেই বাঁচানো হবে না।

রোহিত স্বাগতা ম্যাডামদের সাথে নিয়ে ফুলকিদের খুঁজতে বের হয়। কিন্তু একসাথে এতজন একদিকে খুঁজে লাভ নেই, তার তারা দুই ভাগে ভাগ হয়ে যায়। তারপর রাস্তায় যেতে যেতে হঠাৎ মাঝ রাস্তায় কে যেন গাছের বড় গুড়ি ফেলে রেখেছে। রোহিত তো দেখেই সন্দেহ হয় দেখে বোঝাচ্ছে কেউ তাদের পথ আটকানোর চেষ্টা করছে। এরপর গাছের আড়াল থেকে বেরিয়ে আসে রুদ্রর লোকজন। তাদের সাথে তুমুল মারপিট শুরু হয় রোহিতের। এমনকি রোহিতের ঠোঁট কেটে গিয়ে রক্তারক্তি কান্ড ঘটে।
অন্যদিকে ফুলকিকে খুঁজতে খুঁজছে হঠাৎ করেই রাতের অন্ধকারে যেই গাড়িটা করে ফুলকিদের কিডন্যাপ করা হয়েছিল সেই গাড়িটা খুঁজে পায় রোহিত। আর রোহিতের তখনই মনে হয় তারা ঠিক থেকেই এগোচ্ছে। আশেপাশেই কোথাও রয়েছে ফুলকি। অন্য দিকে ফুলকির জ্ঞান ফিরে আসার পর সে বুঝতে পারে তাদের কেউ অপহরণ করেছে। এরপর বড় রানীমার জ্ঞান ফিরিয়ে আনে ফুলকি। বড় রানীকে সবটা বোঝায় ফুলকি। সব কথা শুনে ভীষণই ঘাবড়ে যান বড় রানী।
আরও পড়ুনঃ ভালোবাসার দুটি দিক তুলে ধরল গৃহপ্রবেশ! আকাশের ভালোবাসায় রয়েছে সম্মান আর মোহনার ভালোবাসায় নোংরামি!
অন্যদিকে দেখা যায় ফুলকিকে যেখানে আটক করে রাখা হয়েছিল সেখানে হঠাৎ ফুলকির সাথে ওই গুন্ডাদের হাতাহাতি শুরু হয়ে যায়। এরপরে ফুলকি তাদের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে ব্লাঙ্ক শুট করে সেখান থেকে কোনরকমে বড় রানীকে নিয়ে পালিয়ে আসে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

