‘ডান্স বাংলা ডান্সে’র মঞ্চে ৮১ বছরে নৃত্য পরিবেশন করে দেখালেন জনপ্রিয় অভিনেত্রীর মা! তার নৃত্য কলায় মুগ্ধ সকলে! কে তিনি? জেনে নিন তার আসল পরিচয়

বর্তমানে রিয়েলিটি শো হিসেবে ডান্স বাংলা ডান্স জুনিয়র রয়েছে শীর্ষে। এখানে পূজা, শুভশ্রী, শ্রাবন্তী এবং মিঠুন চক্রবর্তী কি বিচারকের আসনে দেখা যাচ্ছে। দর্শকমহলে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই অনুষ্ঠান। কিছুদিন আগেই ডান্স বাংলা ডান্সের প্রাক্তন পার্টিসিপেন্ট দীপান্বিতা ওরফে পান্তা ভাতে কুন্ডু কে নিয়ে বেশ হইচই করতে দেখা যায় দর্শকদের।
এই মঞ্চেই স্থাপিত হল এক নতুন মাইলস্টোন। বয়স যে সত্যি কোন কিছুর বাধা হতে পারে না তারই প্রমাণ পাওয়া গেল এ দিন। ৮১ বছর বয়সী বৃদ্ধা খুদে পার্টিসিপেন্ট এর সাথে একই তালের নাচ করে তাক লাগিয়ে দিলেন দর্শক তথা বিচারকদের। এনার নাম পূর্ণিমা ঘোষ। ইনি একজন নৃত্যশিল্পী।
তবে এনার পরিচয় কেবলমাত্রই পূর্ণিমা ঘোষ বা একজন নৃত্যশিল্পী নয় ইনি টলিউডের খ্যাতনামা অভিনেত্রী চান্দ্রি ঘোষের মা। ৮১ বছর বয়সী এই বৃদ্ধার নাচে মুগ্ধ হয়ে প্রশংসায় পঞ্চমুখ দর্শক এবং বিচারকরা। তিনি মঞ্চে জানান তার মেয়ে ও খুব এক্সাইটেড তার পারফরমেন্স নিয়ে।
তবে তাকে দেখে কোনভাবেই বোঝার উপায় নেই যে তার বয়স একাশি। নিজেকে মেন্টেন করার রহস্য জিজ্ঞাসা করলে তিনি জানান যে তিনি প্রতিদিন প্রাণায়াম করেন, আমন্ড খান আর গরম জলে একটুখানি লেবু চিপে প্রত্যেকদিন সেবন করেন। এই কয়েকটা সহজ সাদাসিধে উপায় নিয়মিত পালন করে তিনি আজ সুস্থ সবল শরীরের অধিকারী।
তার নাচ দেখে হতবাক সবাই। ৮১ বছর বয়সী বৃদ্ধাও যে এমন সুন্দর নাচতে পারেন তা সত্যি কল্পনাও করা যায় না। তিনি প্রমাণ করলেন মানুষ কোনো জিনিসকে ভালোবেসে চাইলে সব করতে পারে। তিনি মঞ্চে এসে বলেন “চলে যাওয়ার আগে যে আমি এখানে আসতে পেরেছি তার জন্য আমি ধন্য। চলে যাওয়ার আগে কথাটা বললাম কারণ আমার বয়স একাশি”। তার এই কথার সাথে তার চেহারা এবং নাচকে কোনভাবেই মেলাতে পারেন না দর্শকরা। এই প্রতিভাবান শিল্পী কে, পুনরায় মঞ্চে দেখতে চান দর্শকরা।

