তবে কি প্রবীরের অসুস্থতায় শেষমেষ বাড়ি ফিরিয়ে আনবে দীপাকে? নাকি তার দেওয়া অধিকার নিয়েই কাছাকাছি আসবে সূর্য দীপা!

মিশকার ষড়যন্ত্র ব্যর্থ হতে চলেছে। তার সমস্ত জারিজুরি ফাঁস করে ফের কাছাকাছি হওয়ার মুখে সূর্য আর দীপা। কিন্তু তারা কি সত্যি কাছে আসবে আবার? এতদিন ধরে কেবল এটাই দেখা যাচ্ছে ধারাবাহিকে হওয়া কাণ্ডকারখানায়। সব কার সাথে চলেছে কিন্তু কবে যে সেটা হবে তার কোন নাম বন্ধ নেই ধারাবাহীকে।

বর্তমানে টিআরপির খেলায় সবাইকে ছাপিয়ে সেরার জায়গা ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া। স্টার জলসার এই ধারাবাহিকটি বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই এই জায়গা ধরে রেখেছে। একটা সময় যে মিঠাই টানা ৫২ সপ্তাহ প্রথম স্থানে ছিল এখন সেই মিঠাই আছে সাত নম্বরে। আর তার জায়গা নিয়েছে অনুরাগের ছোঁয়া। দীপা সূর্যের মান অভিমান, রূপা সোনার আদো আদো মিষ্টি কথা আর মিশকার শয়তানি, সবটা মিলিয়ে এখন দারুণ জমে উঠেছে এই সিরিয়াল।

গল্প চলতে চলতে সূর্য আর দীপা এখন দর্শকদের ঘরের মানুষ। তাঁরা এখন সবাই চাইছে এবার সূর্য আর দীপার এই দূরত্ব ঘুচে যাক। তার কাছে আসুক। ফাঁস হোক মিশকার সব শয়তানি। কিন্তু সেটা হয়ে আর উঠছে না। সিরিয়ালের গল্প অনুযায়ী দীপা আর সূর্য ৮ বছর একে অন্যের থেকে দূরে আছে। দীপা জানে না সোনা তার মেয়ে আর ওদিকে সূর্য জানে না সোনা রূপা দুজনেই তার মেয়ে। এবার সেই সব সত্যি প্রকাশ্যে আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

বর্তমানে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটিকে মানুষ পছন্দ করছে এবং দেখছে কেবলমাত্র পার্শ্ব চরিত্র গুলির অভিনয়এর জন্য। পাশাপাশি বিরক্ত হচ্ছে সূর্য দীপার মধ্যে কার অহেতুক না মেটা ঝামেলা গুলি দেখে। বর্তমানে সূর্যর বাবা হসপিটালে ভর্তি। তার হার্ট অ্যাটাক হয়। হসপিটালের বেডে শয্যাশায়ী অবস্থায় তিনি নিজের বড় বৌমা অর্থাৎ দ্বীপাকে শেষবারের মতো দেখার আর্জি জানান। দীপা হাসপাতালে পৌঁছতি আবেগপ্রবণ হয়ে পড়ে শ্বশুর মশাই। সেদিন বলে তার আয়ু আর বেশিদিন নেই। এবং তার কিছু কথা দীপাকে রাখতে হবে।

এই প্রথম হয়তো কোন ধারাবাহিক মানুষ দেখছে শুধুমাত্র নায়ক নায়িকাকে বাদ দিয়ে তাদের পারিপার্শ্বিক জিনিসগুলির জন্য। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এখন নায়ক নায়িকার মধ্যেকার রসায়ন বাদ দিয়ে বাকি সবকিছুকেই পছন্দ করছেন তারা। তবে কি এবার সত্যি সত্যি মিটে যাবে সব বিবাদ। প্রবীরের অসুস্থতা কি ফিরিয়ে আনবে দীপা কে তার নিজের বাড়িতে? সোনা রুপা কি একসাথে ফেরে পাবে তাদের মা-বাবাকে? এমনকি অধিকার দেবে প্রবীর দীপাকে? এখন সেটাই দেখার বিষয়।

Back to top button