বরকে দেখতে রুবেলের শুটিং সেটে উপস্থিত শ্বেতা! বউকে দেখেই লজ্জায় রাঙা রুবেল!

বর্তমানে টলিউডের (Tollywood) জনপ্রিয় মিষ্টি জুটিগুলির মধ্যে অন্যতম একটি হল রুবেল শ্বেতার জুটি (Rubel-Sweta)। দেখতে দেখতে তিন মাস কেটে গেল বিয়ে হয়েছে এই জুটির। দীর্ঘ কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুজনে। নিজেদের প্রেম কখনোই আড়ালে রাখেননি তারা, বরাবরই খুললামখুল্লা প্রেমেই বিশ্বাসই ছিল দুজনে। ভক্তরা তো তাদের বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। অবশেষে সেই ইচ্ছে পূরণ হয়েছে তাদের।
গত ১৯শে জানুয়ারি বৈদিক মতে বিয়ে সেরেছেন জনপ্রিয় জুটি শ্বেতা রুবেল। দীর্ঘ বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পেয়েছে অবশেষে। বিয়ের আয়োজন বেশ ধুমধাম ভাবেই হয়েছিল। বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি, লাল ব্লাউজ আর লাল ওড়নায় এক্কেবারে বাঙালি কনের সাজে সেজেছিলেন শ্বেতা। আর রুবেল পরেছিলেন সাদা সিল্কের পাঞ্জাবি আর ধুতি। বৈদিক মত অনুসারে নিজেদের বিয়ের অনুষ্ঠান করেছিলেন শ্বেতা রুবেল।
বর্তমানে দুজনেই নিজেদের কাজ, নতুন সংসার নিয়ে ব্যস্ত। তারই মাঝে দুজন দুজনের জন্য সময় বার করছে একে অপরের যত্ন নিচ্ছে। বর্তমানে রুবেল তার নতুন শুরু হওয়া ধারাবাহিক নিয়ে ব্যস্ত আর শ্বেতা তার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের সেটে ব্যস্ত। এখন পাশাপাশি দুই ধারাবাহিকের সেট হওয়ায় বেশ সুবিধা হয়েছে দুজনেরই। খুব কম সময়ের জন্য দেখা হতো তাদের। এখন ধারাবাহিকে শুটিংয়ের ফাঁকেই দুজন দুজনের সাথে দেখা করতে পারছে।
এরই মধ্যে দুজনের একসাথে মিষ্টি মুহূর্তে ধরা পড়েছে। দুজনের পাশাপাশি শুটিং ফ্লোর হওয়ায় এখন প্রায়দিনই একে অপরের শুটিং ফ্লোরে দেখা করতে যান দুজনে। সেরকমই শ্বেতা এসেছিলেন বর রুবেলের সাথে তুই আমার হিরো ধারাবাহিকের সেটে দেখা করতে। আর তখনই তাদের সুন্দর রোমান্টিক মিষ্টি মুহুর্ত ক্যামেরায় বন্দী করা হয়। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
আরও পড়ুনঃ পর্দায় মেয়ের চোখে জল দেখলে কেঁদে ফেলতেন বাবাও! কেটে গিয়েছে তিনটে বছর, হারিয়ে গিয়েছেন ঐন্দ্রিলা! আজও শূন্য সন্তানহারা পিতার বুক!
ভিডিওতে দেখা যাচ্ছে তুই আমার হিরো ধারাবাহিকের সেটে শুটিং এর ফাঁকে রুবেলের মাথায় গালে হাত বুলিয়ে দিচ্ছে শ্বেতা। তখনই লজ্জায় পড়ে যায় অভিনেতা। মিষ্টি এই জুটির মিষ্টি মুহুর্ত দেখে তো দর্শক খুবই খুশি। তাদের একসাথে দেখতে সবাই খুবই ভালোবাসেন। আবারও তাদের এক ধারাবাহিকে একসাথে কবে দেখা যাবে তার জন্যও অপেক্ষা করে।

