‘ঠিক যেন প্রথম প্রেমিকের সঙ্গে দেখা হওয়ার অনুভূতি!’ এত বছর পর মুখোমুখি দেবশ্রী শতাব্দী! অভিনেত্রীকে পাশে পেয়ে একি বললেন শতাব্দী রায়?

৮০-৯০ দশকের বাংলা চলচ্চিত্র (Bengali Film Industry) জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম দুজন হলেন শতাব্দী রায় (Satabdi Roy) ও দেবশ্রী রায় (Debashree Roy)। একটা সময়ে তাদের দেখার জন্যই ভিড় জমত সিনেমা হলে। চুটিয়ে অভিনয় করেছেন সমস্ত প্রথম সারির অভিনেতাদের সঙ্গে, রসায়নও ছিল দারুণ। কিন্তু তারপরে দীর্ঘদিন বড়পর্দা থেকে দূরে দুজনেই। রাজনীতির ময়দানে এখন দুজনেই ব্যস্ত। তবে বহুবছর পর আবার পর্দায় ফিরছেন দেবশ্রী।
তবে টলিউডে তাদের সম্পর্ক যে খুব একটা ভালো নয় সে কথা নতুন না। ইন্ডাস্ট্রি সিনিয়র দেবশ্রীর সাথে শতাব্দীর কোনদিনও মিলমিশ ছিল না। দেবশ্রী বহু আগে থেকেই হিরোইন ছিল। তখন দেবশ্রী রায় ছিলেন এক নম্বর নায়িকা। ছিল। শতাব্দী আসার পর দ্বিমত তৈরি হয় লোকেদের মধ্যে যে কে এক নম্বরে। কিন্তু, তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল না। দেবশ্রীর তরফ থেকেই ভালো সম্পর্ক ছিল না। অভিনেত্রীর থেকে সিনিয়র হিসেবে কোনওদিনই ঠিকঠাক ওয়েলকাম পায়নি। দুজনে একটাই ছবি করেছিলেন একসাথে শ্রদ্ধাঞ্জলী। প্রসেনজিৎ ছিলেন তিনি দু’জনকে খুব সুন্দর করে হ্যান্ডেল করেছিল, যাতে কোনও সমস্যা না হয়।
তবে দেবশ্রী রায়ের সঙ্গে এখন তাঁর সম্পর্ক বেশ ভালো, এমনটাই জানান শতাব্দী। এই প্রসঙ্গে অভিনেত্রী-সাংসদ এক সাক্ষাৎকারে বলেন, ‘এখন আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। দেবশ্রীর সঙ্গে এখন আমি খুব কমফর্টেবল। দেখা হলে আমরা আমাদের কথা শেয়ার করি, ভালোলাগা, খারাপলাগা শেয়ার করি। যখন নিয়মিত কাজ করতাম তখন ভালো সম্পর্ক ছিল না’।
আটের দশকের শেষ আর নয়ের দশকের শুরুতে বাংলা ছবির দুনিয়ায় দুই নায়িকার টক্করে সরগরম ছিল টলিপাড়া। দেবশ্রী না শতাব্দী টলিউডের সেরা সিংহাসন কার দখলে, এ নিয়ে সেসময় দারুণ চর্চা চলত। যদিও শতাব্দী রায় যখন ইন্ডাস্ট্রিতে পা রাখেন, তখন ইতিমধ্যেই পয়লা নম্বর নায়িকার কুর্সি দেবশ্রীর দখলে। তবে শতাব্দীর আগমনের পরই দুই নায়িকার টক্কর শুরু হয়।
আরও পড়ুনঃ নতুনের বিরুদ্ধে গিয়ে বিরাট পদক্ষেপ! রুদ্রর কাণ্ড দেখে ভয় কেঁপে উঠল কমলিনী! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব!
সম্প্রতি আবারও বাৎসরিক ছবির প্রিমিয়ারে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। এত বছর পর আবার শতাব্দী দেবশ্রী মুখোমুখি হয়ে নিজেদের অনুভূতি জানাবেন। শতাব্দি জানালেন, ‘এত বছর পর আলাপ হয় মনে হচ্ছে পুরনো প্রেমিকের সঙ্গে আলাপ হয়েছে।’

