অপারেশন থিয়েটারে ভয়ংকর বিপদের মুখে জগদ্ধাত্রী! মায়ের বিপদের আঁচ পেয়ে নিজের আসল রূপ ধারণ করল দুর্গা! ফাঁ’স আজকের পর্ব

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে মেহেন্দি নার্সিংহোমের ফোন থেকে ফোন করে উৎসবকে। আর উৎসবকে বারবার সাবধান করে দেয়। চিরুনি তল্লাশি চলছে তাকে খোঁজার জন্য। তখনই পিছন থেকে মেহেন্দির কথা শুনে ফেলে দুর্গা। তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে উৎসবকে সাবধান করে দেয়। দুর্গা জানিয়ে দেয় সব রাস্তায়, এয়ারপোর্টে পুলিশ নজর রাখছে উৎসবের উপর তার পালানোর রাস্তা সব বন্ধ।

Jagatdhaatri, Zee Bangla, Bengali Serial, Bengali Television, New Episode, Jagatdhaatri Todays Episode 7 June, জগদ্ধাত্রী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা ভাষা টেলিভিশন, নতুন এপিসোড, জগদ্ধাত্রী আজকের পর্ব ৭ জুন

ওদিকে ডিপার্টমেন্টে ধরে নিয়ে আসা হয় যে জগদ্ধাত্রীকে গুলি করেছিল তাকে। স্বয়ম্ভু তার মুখ থেকে মেরে মেরে কথা বের করে। কিন্তু কে ঐদিন তাকে গুলি করতে পাঠিয়েছিল সেটাই বলে না। শুধু জানায় একজন মহিলা তাকে এই কাজ করতে বলে। তারপর দুর্গা ফোন করে স্বয়ম্ভুকে বলে জগদ্ধাত্রীর অপারেশন শুরু হবে সে যেন তাড়াতাড়ি নার্সিংহোমে আসে। দুর্গার মাকে নিয়ে চিন্তা হয় দেখে স্বয়ম্ভু বলে সে জগদ্ধাত্রীর কোনো ক্ষতি হতে দেবে না। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে একটা মাছিও গলতে না পারে।

আরও পড়ুনঃ পারুল রায়ানের প্রেমে বাধা হয়ে দাঁড়ালো দাদু! তবে কি নিজের হাতে গড়া সম্পর্ক নিজেই ভেঙে দেবেন তিনি?

অপারেশনের আগে দুর্গার সন্দেহ হয়। দুর্গা স্বয়ম্ভুকে বলে জগদ্ধাত্রীর অপারেশনের সময় তারা দুজনই ওই অপারেশন কেবিনে উপস্থিত থাকবে। স্বয়ম্ভু তাতেই রাজি হয়। কিন্তু ডক্টর রেড্ডিকে নিয়ে ক্রমশ রহস্য তৈরি হয়। কিন্তু কে এই ডাক্তার। তার সাথে দিব্যা সেন বা মেহেন্দির কি সম্পর্ক রয়েছে?

তারপর নার্সিংহোমে আসে। শ্রীমতি ম্যাডাম। তাকে দেখেই জগদ্ধাত্রীর সব শুভাকাঙ্ক্ষীরা হাত জোড় করে অনুরোধ করে যাতে তিনি জগদ্ধাত্রীকে আবার সুস্থ করে তোলেন। অন্যদিকে কৌশিকী আর দুর্গা অপারেশন করার আগে জগদ্ধাত্রীকে দেখতে এসেছে। দুর্গা তো মাকে নিয়ে খুব চিন্তা করতে শুরু করে। কান্নাকাটি করে। মা জগদ্ধাত্রীর কাছে মনোদ করে। এরপর জগদ্ধাত্রীকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button