তোর্সার কান্নায় চোখে জল দর্শকের! এক সময় যে মেয়েটাকে কেউ দেখতে পারতো না আজ তার দুঃখেই কষ্ট পাচ্ছে সকলে! সঙ্গীতার জন্য সোম তোর্সার মধ্যে দূরত্ব বাড়ছে, সঙ্গীতার ওপর বেজায় খেপেছে দর্শক

সবচেয়ে পুরনো ধারাবাহিক হলো জি বাংলার ‘মিঠাই’। যার মূল ভুমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায়কে। শুরুতেই টিআরপির শীর্ষে পৌঁছেছিল এই ধারাবাহিক। একটা সময় ৫৬ বার টি আর পি তালিকায় শীর্ষস্থান দখল করেছে মিঠাই। এই সময়ে দাঁড়িয়ে এইরকম জনপ্রিয় ধারাবাহিক আরও দুটো পাওয়া খুবই মুশকিল। দীর্ঘ দু বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় সম্প্রচার হচ্ছে এই ধারাবাহিক।

ঘটনাচক্রে মিঠাইএর সঙ্গে সিদ্ধেশ্বর মোদকের নাতি সিদ্ধার্থের বিয়ে হয়। সিদ্ধার্থ ছিল একজন কর্পোরেট অফিসে চাকরি করা একেবারেই রুক্ষ মানুষ। তাকে দিনে দিনে একেবারে পরিবর্তন করে ফেলে মিঠাই। কর্পোরেট হাউসে চাকরি করা একজন চাকুরীজীবী থেকে তাকে ব্যবসায় যোগ দেয়ানো আর বর্তমানে পুলিশ অফিসার এই সবকিছুই হয়েছে মিঠাইয়ের জন্য। সম্প্রতি গল্পও অনেকটাই এগিয়ে গেছে প্রথমদিকে যে মিঠাইকে মেনে নিতেও অসুবিধা ছিল সিদ্ধার্থের এখন সেই মিঠাইকেই চোখে হারায় সে।

বর্তমানে মিঠাইয়ের পরিবারে নেমে এসেছে চরম সংকট। এলোমেলো হয়ে গেছে সোম তোর্সার জীবন। সোমের জীবনে ফিরে এসেছে তার প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা। এবং সে এসে দাবি করছে সে সোমের বাচ্চার মা হতে চলেছে। যেটা শুনে আকাশ ভেঙে পড়েছে তোর্সার মাথায়। শুধু তাই নয়, সোম এবং সঙ্গীতার বিয়ের ছবিও সে সর্বসমক্ষে তুলে ধরেছে যা দেখে গোটা পরিবার পড়েছে মহা বিপদে। তবে সবার মধ্যে সবথেকে বেশি যে মানুষটা ভেঙ্গে পড়েছে এসব কারণে সে হলো সোমের স্ত্রী তোর্ষা।

মিঠাই ধারাবাহিকের প্রথম দিকে তোর্ষাকে কেউই বিশেষ পছন্দ করত না। তখন তোর্ষা চরিত্রটি ছিল নেগেটিভ। আর নেগেটিভ চরিত্রের কাজই হচ্ছে সকলের অনিষ্ট করে বেড়ানো। তখন তোরসা কোন বিষয়ে মানুষের ক্ষতি করতে গিয়ে মিঠাইয়ের ক্ষতি করতে গিয়ে ধরা পড়লে মানুষ বেশ খুশি হত। আর তাকে কাঁদতে দেখলে তো দর্শকের আনন্দের আর সীমা থাকত না। আর আজ সেই তোর সাথে কাঁদতে দেখি দুঃখে ভেঙে পড়লেন দর্শক।

মিঠাইয়ের পরিবারে প্রতিটি মানুষের অপর মানুষের প্রতি যে ভালোবাসা আবেগ তা দেখলেই মন ভরে যায়। তোরসা চরিত্রটি যে অদ্ভুতভাবে বদল ঘটেছে তা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে এই ধারাবাহিকে। একটি খারাপ মেয়ে থেকে ধীরে ধীরে কিভাবে সবার ভালোবাসা আদায় করে নিয়েছে তোরসা তা দেখে মুগ্ধ দর্শক। এই গোটা দু’বছর ধরে তার মধ্যে যে পরিবর্তন ঘটেছে এবং ধারাবাহিকে তার অভিনয় দিয়ে সেটার বহিঃপ্রকাশ সত্যিই অনবদ্য। তাই আজ টেস বড়িকে কাঁদতে দেখতে মোটেই ভালো লাগছে না দর্শকদের। তারা চাইছে খুব তাড়াতাড়ি রাতুল শ্রীর মতোই সোম তোর্সার মধ্যেকার সমস্ত বিবাদ যেন শেষ হয়ে যায়।

Back to top button