মিলে গেল বড় রানীর কথা! এখনো জীবিত বড় রাজা! সত্যের সন্ধান করতে গিয়ে রুদ্রকে টেক্কা দিল ফুলকি!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় রুদ্র আবার যেইনা আগুন ধরাতে যাবে অমনি চিতা থেকে উঠে আসে দুজনে। রুদ্রকে প্রথমেই চেপে ধরে দুজন, কিন্তু রুদ্র হাত ফসকে পালিয়ে যায়। তারপর ফুলকি মুভি ফসকে চলে যায়। তারপর ফুলকি সোজা যায় রাজমহলের ছোট রাণীর কাছে। ফুলকি এবং রোহিত বেঁচে আছে দেখে, ছোট রানী তো অবাক হয়ে যায় বিশ্বাসই করতে পারে না নিজের চোখকে। আর ফুলকি এবারে সরাসরি ছোট রানীকে চেপে ধরে। ছোট রানী তো প্রথমে কিছুতেই স্বীকার করতে চায় না। এদিকে ফুলকি ও রোহিতকে টানতে টানতে রাজমহল থেকে বের করে দেওয়া হচ্ছিল। সেই সময় বাড়ির সকলেই সেখানে এসে উপস্থিত হয়। ধানু তো কিছুতেই বুঝতে পারে না তার দাদা এবং ফুলকিকে কেন বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে এভাবে।

তখন হঠাৎই সামনে এসে উপস্থিত হয় বড় রানী। বড় রানীকে দেখে ফুলকি সরাসরি তাকে সমস্ত কিছু জানিয়ে দেয়। এটাও বলে বড় রাজার দেহ নাকি সেদিন পোড়ানোই হয়নি। এই কথা শুনে তো পায়ের তলা থেকে মাটি সরে যায় রানীর। যেখানে ছোট রানী নিজে দাঁড়িয়ে থেকে বড় রাজার দেহ সৎকার করেছে সেখানে ফুলকি এটা কি বলছে। এদিকে নিজের সব কুকীর্তি ফাঁস হয়ে যাচ্ছে দেখে তো ছোট রানী নিজের ভাবমূর্তি আর ধরে রাখতে পারে না।
আরও পড়ুনঃ দর্শকদের নস্টালজিক করে তুলছে পরিণীতা! ট্রেন্ডিং হিন্দি গানের বদলে ব্যাকগ্রাউন্ডে বেজে উঠছে “পরান যায় জ্বলিয়া রে”! পুরনো বাংলা গানকে বাঁচিয়ে তুলছে পারুল রায়ানের প্রেম!
রোহিতও আর চুপ করে থাকে না জানিয়ে দেয় এই সমস্ত প্রমাণ পুলিশের কাছেও আছে। এরপর রোহিত ফুলকি আর ঝামেলা না বাড়িয়ে চলে আসে রাজমহল থেকে। ফুলকির পাশাপাশি এখন রোহিতও ছোট রানীর আসল চেহারা দেখতে পেয়েছে। তাই বোনকে নিয়ে রোহিতের খুব চিন্তা হচ্ছে। কিন্তু ফুলকির আরও বেশি চিন্তা হচ্ছে বড় রানীকে নিয়ে।
তাই ফুলকি রোহিতকে বলে রাজমহলে বড় রানী থাকলে তার অনেক বড় ক্ষতি করে দিতে পারে ছোট রানী। কারণ ছোট রানী এখন রাগে ফুঁসছে। আর সেই রাগটা গিয়ে পড়তে পারে বড় রানীর উপরে। তাই ফুলকি সঙ্গে সঙ্গে ছুটে যায় রাজমহলে, গুপ্ত পথ দিয়ে ঢুকে বড় রানীর ব্যাগ পত্র গুছিয়ে তাকে নিয়ে রায়চৌধুরী পরিবারে চলে আসে। প্রথমে তো বড় রানী কিছুই বুঝতে পারছিল না ফুলকি তাকে নিয়ে কোথায় যাচ্ছে কিন্তু ফুলকির কথায় বিশ্বাস করেই বড়রানী বেরিয়ে আসে সেখান থেকে। এরপর রায় চৌধুরীর বাড়িতে এসে সবার সাথে আলাপ করে, প্রথমে তার একটু অস্বস্তি হচ্ছিল কারণ তিনি হুট করে এসে পড়েছেন আর সব কিছুই তার কাছে নতুন। কিন্তু সবাই সুন্দর ভাবে তাকে আপন করে নেয়। এদিকে, বড় রানী ফুলকিকে বলে বড় রাজার দেহ যখন সৎকার করাই হয়নি তাহলে নিশ্চয়ই তার ধারণাই ঠিক। ফুলকি বলে বড় রানী যেটা ভাবছি সেটাই ঠিক, আর ঠিক তখনই অজ্ঞান হয়ে মাটিতে লুকিয়ে পড়ে ফুলকি। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

