এবার বাবা মেয়ে মুখোমুখি! গল্পে আসছে নতুন মোর, মহার্ঘ্যর বাবার সাথে হওয়া সব অন্যায়ের প্রতিকার করতেই রাজনীতিতে পা দেবে ঝোড়া! কী হবে এর পরিণতি?

ফের ছোটপর্দায় ফিরে এসেছে সৌগুন জুটি।খড়কুটো’ ধারাবাহিকে প্রচুর দর্শকদের ভালোবাসা পেয়েছিল কৌশিক তৃণা জুটি। এই জুটিকে ফের পর্দায় ফেরানোর আবেদন করেন দর্শকরা। কথা রাখেন লীনা গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক প্রেক্ষাপটে গল্প বাঁধেন তিনি। শুরু হয় ত্রিকোণ প্রেমের এক গল্প।
এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে সমুদ্র সেন নামে এক বড় পলিটিশিয়ানের মেয়ে ঝোরা! আর সেই পলিটিশিয়ানের নয়নের মনি তাঁর প্রিয় পাত্র মহার্ঘ্য। এই ধারাবাহিকে দেখানো হচ্ছে, ঝোরা ভালবাসে স্রোত ওরফে ইন্দ্রাশিস’কে, তাকেই বিয়ে করতে চায়, কিন্তু সমুদ্র সেন ঝোরার সঙ্গে মহার্ঘ্যরই বিয়ে দেবেন বলে মনস্থির করেছেন। এমনকি সর্বসম্মুখে বিয়ের কথা ঘোষণাও করে দিয়েছেন। এই ঘোষণা শুনে একদিকে যেমন স্রোত রেগে যায়, এবং ভাবে যে,তাকে এই ঘোষণা শোনানোর জন্যই ডেকেছিলো ঝোরা। অন্যদিকে মহার্ঘ্যকে ভুল বোঝে ঝোরা। সে ভাবে রাজত্ব পাওয়ার লোভে এই পরিকল্পনা করেছে মহার্ঘ্য। ঝোরার জন্য কষ্ট পাচ্ছে এই ধারাবাহিকের দুই নায়কই।
শুরু হয়েছে ঝোড়া মহার্ঘ্যর নতুন সংসার। বিয়ের প্রথম রাতে দেখতে পাওয়া যায় তাদের মিষ্টি প্রেমালাপ। কিছুটা ভয় ভয়েই মহার্ঘ্যকে জড়িয়ে ধরল ঝোড়া। কিন্তু একি শুরুতেই যে ঝোরার মনে এসে জুড়ে বসল কোনো এক কমলিকার ভয়। প্রতিটা দিন একটু একটু করে মহার্ঘোর প্রতি দুর্বল হয়ে পড়ছে ঝোড়া। তাই স্রোতের করা অপমানে যথেষ্ট ব্যথিত হয়েছিল সে।
এবার ধীরে ধীরে মহার্ঘোর পরিবারকেও নিজের করে নিচ্ছে অভিনেত্রী। তার পরিবারের প্রতিটি মানুষের সাথে আস্তে আস্তে মিশে যাচ্ছে ঝোড়া। মহার্ঘোর বাবার সাথে হওয়া অন্যায়ের প্রতিকারের সরব হচ্ছে সে। নিজের শ্বশুরমশাইকে ন্যায় দিতে এবার কি তবে নিজের বাবার সঙ্গেও দ্বন্দ্বে জড়াবে ঝোড়া? এই ঘটনায় বেশ সন্তুষ্ট হচ্ছে দর্শক মহল। ধারাবাহিকে সংসারের সঙ্গে রাজনীতির এই মেলবন্ধন দেখতে বেশ পছন্দ করছেন তারা।
এই বিষয়ে এক নেটিজেন মন্তব্য করেছেন- ‘রাজনীতি আর সমাজ সেবার মধ্যে যে পার্থক্যটা আছে সেই সীমারেখাটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন লেখিকা আজ। ঝোরা আর মহার্ঘ্যর বাবার সম্পর্কটা খুব মন ছুঁয়ে যাচ্ছে। শ্বশুর বউমা না, এযেন বাবা মেয়েরই সম্পর্ক স্নেহ, ভালোবাসা সবটা মিলে মিশে আছে ঝোরার নিজের বাবার সাথে একটা দূরত্ব বরাবরই দেখিয়েছে কিন্তু শেষে বাবার ভালোবাসা পেল তার শ্বশুরের কাছ থেকে আস্তে আস্তে অতীতের সত্যি গুলো প্রকাশ পাচ্ছে হয়তো এই ঝোরাই মহার্ঘ্যর বাবার সাথে হওয়া অন্যায় এর প্রতিকার করতে সমুদ্র সেনের বিরুদ্ধে পলিটিক্সে আসবে। গল্পটা জমজমাট মোড় নিচ্ছে এবার।’

