আর জি কর হয়ে উঠল ব্রাইড মাইন্ডস! বাস্তবে সব আন্দোলন চাপা পড়ে গেলেও, টেলিভিশনের পর্দা কাঁপাচ্ছে পরিণীতা!

গতবছর আরজি কর (RG Kar) কাণ্ডে উত্তাল ছিল গোটা দেশ। গত বছর ৯ই আগস্ট এক মহিলা চিকিৎসকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। সেই নিয়ে গোটা দেশ উত্তাল হয়েছিল সেইসময়। লক্ষ লক্ষ মানুষ নেমেছিলেন রাস্তায় বিচারের দাবিতে। ওইদিন ওই রাতে চিকিৎসকের প্রতি হওয়া অন্যায়ের ক্ষতের দাগ যেন এখনো দগদগে হয়ে রয়েছে। সঠিক বিচারের আশায় ওই দিনের পর থেকে পথে নেমেছিল হাজার হাজার মানুষ, বের হয়েছিল মিছিল সমাবেশ।
সেই ঘটনা যেন বর্তমানে ধামাচাপা পড়ে গিয়েছে। তবে এবারে সেই প্রতিচ্ছবি ফুটে উঠছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতাতে। বর্তমানে পরিণীতা ধারাবাহিক হয়ে উঠেছে জমজমাট। ধারাবাহিকের গত কয়েকদিনের পর্বে দেখানো হয়েছে পারুলদের ইউনিভার্সিটির কয়জনের সাথে শীলতাহানী করার চেষ্টা করে কয়েকজন ছেলে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য পারুল রায়ান এগিয়ে আসে। পারুল তো অন্যায় দেখে চুপ করে থাকার না, পুলিশ স্টেশনে গেলে পুলিশ গুন্ডা দুজনের নাম শুনেই পিছিয়ে আসে। কারণ ওই দুটো গুন্ডা রাজনীতির সঙ্গে যুক্ত, আর তাদের অনেক ক্ষমতা। তাই পুলিশ কোনভাবেই পারুল রায়ানের এই অভিযোগ নেয় না।
পরের দিন রায়ান পারুল আর কলেজের সবাই এক জায়গায় হয়, পারুল সবাইকে বলে এই লড়াই শুধু তাদের একার নয়, ভবিষ্যতে যাতে তাদের কোনো পরিচিতদের সাথে এমন না হয় তাই এই পদক্ষেপ নেওয়া। আর সবাই পারুলের সাথে এর বিচার চাওয়ার লড়াইয়ে নামে। এরপর কলেজের সবাই মিলে রাস্তায় নামে প্রতিবাদ করার জন্য মিছিল করে বিচার চায়। সকাল থেকে রাত হয়ে যায় রায়ান পারুল কলেজের সবাইকে নিয়ে ধর্না মঞ্চে উঠে বিচার চায়।
পুলিশ এসে এলোপাথাড়ি লাঠি চার্জ করতে থাকে স্টুডেন্টদের উপর। পুলিশের লাঠির আঘাতে অসংখ্য ছাত্র ছাত্রী আহত হয়, নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু আন্দোলন থামাতে পারে না। পুলিশের আঘাতে আহত হয়ে কারোর মাথা ফেটে গেছে কারোর হাত পা ভেঙেছে। পুলিশ এসে কাদন গ্যাস ছুঁড়ে মারে, আর সেটাই পারুল ঘুরিয়ে পুলিশের দিকে ছুঁড়ে মারে।
আরও পড়ুনঃ দুর্গার বুদ্ধিতেই ঘটলো বাজিমাত! উৎসবের ঘর তল্লাশি করতেই মিলল বিরাট প্রমাণ! ভয়ংকর তথ্য উঠে এলো দুর্গার হাতে!
এভাবেই ধারাবাহিকের মাধ্যমে ঠিক যেন আরজি করের সেই দৃশ্য ফুটিয়ে তোলা হচ্ছে। আর এই পর্বের মাধ্যমেই মানুষের মধ্যে নিভে যাওয়া আগুন আরো বেশি করে জ্বালিয়ে তুলছে তারা। প্রত্যেকের এত সুন্দর অভিনয় সত্যি বারবার মুগ্ধ করছে দর্শকদের।

