দুর্গার বুদ্ধিতেই ঘটলো বাজিমাত! উৎসবের ঘর তল্লাশি করতেই মিলল বিরাট প্রমাণ! ভয়ংকর তথ্য উঠে এলো দুর্গার হাতে!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে দুর্গা ফোন ফেরত দিতে আসে ঠাকুমাকে। দুর্গা আসছে দেখে উৎসব আগেই সাবধান হয়ে যায়। ফোন ফেরত দিলেও বৈদেহির আচার আচরণ তার খুবই সন্দেহজনক লাগে। মেননকে সাথে নিয়ে বৈদেহিকে ফলো করতে থাকে। কিন্তু ততক্ষণে বৈদেহি টাকা পাসপোর্ট সব নিয়ে উৎসবের হাতে তুলে দেয়। তারপর বাড়ি পৌঁছে বৈদেহিকে প্রশ্ন করতে থাকে ড্রাইভারকে নিয়ে। এদিকে ফোন করে জানতে পারে গাড়ির ড্রাইভারও হাসপাতালেই রয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করে সব দিলে নজর রাখতে বলে দুর্গা।
পরের দিন বাড়িতে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে দুর্গা। দেখতে পায় বৈদেহি মুখার্জি গাড়ি করে বাড়িতে ফিরে উৎসবের ঘরে ঢুকে কিছু জিনিসপত্র নিয়ে আবার উৎসবের সাথেই দেখা করতে যায়। এই সমস্ত দেখে বেশ সন্দেহ হয় দুর্গার। সে সঙ্গে সঙ্গে বাড়ি পৌঁছে গিয়ে উৎসবের ঘর তল্লাশি করতে শুরু করে। সেখানে অনেক জিনিসপত্র এলোমেলোভাবে চারিদিকে ছড়িয়ে রয়েছে। সেসব দেখে সন্দেহ হয় দুর্গার। সঙ্গে সঙ্গে কৌশিকিকে ফোন করে। কৌশিকির সঙ্গে এই নিয়ে পরামর্শ করে।
দুর্গা জানায় ঘরে বৈদেহি ঢুকে ছিল এবং তারপর উৎসবের সাথে দেখা করে। এদিকে ঘর থেকে নিশ্চয়ই কিছু জিনিসপত্র সরিয়েছে বৈদেহি। কি সরাতে পারে সেই নিয়ে কৌশিকির সাথে আলোচনা করছিল দুর্গা। কৌশিকি জানায় ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এছাড়া ডেবিট ও ক্রেডিট কার্ডও নিতে পারে বৈদেহি। উৎসবের যেহেতু এখন টাকার প্রয়োজন। সমস্ত ঘর তল্লাশি করে দেখতে পায় দুর্গা কৌশিকির সন্দেহই ঠিক। ঘরে কোনরকম পরিচয় পত্র কার্ড কিছুই নেই এমনকি পাসপোর্টটা নিয়ে পালিয়েছে উৎসব।
আরও পড়ুনঃ টিআরপি তালিকায় বিরাট চমক! একের পর এক গোল দিচ্ছে জলসা! পিছিয়ে পড়ছে জি!
কৌশিকি ঠিকই সন্দেহ করে, আগেরবার যেমন উৎসব বিদেশে পালাতে চেয়েছিল এবারও সেই প্ল্যানে রয়েছে। কিন্তু বিদেশ পালানোর আগে ধরতে হবে উৎসবকে। এর পরের হাসপাতালে এসে বৈদেহির মুখোমুখি হয় দুর্গা। তাকে জিজ্ঞাসা করে উৎসবকে আর কি কি দিয়েছেন তিনি। প্রথম বৈদেহি ব্যাপারটা আড়াল করে যেতে চান কিন্তু দুর্গা জানে মিথ্যে কথা বলে কোন লাভ নেই কারণ দুর্গার কাছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে। তাও বৈদেহি কিছুই স্বীকার করতে চায় না। এখন একটাই লক্ষ্য যেভাবেই হোক উৎসবকে খুঁজে বার করতে হবে। তার ওপরে নজর রাখতে হবে।

