বাড়ি ফিরতেই নতুন বিপদ! অসুস্থ অবস্থাতে রুদ্রর রোষের মুখে নতুন, রুখে দাঁড়াতে ছেলের বিরুদ্ধে বড় পদক্ষেপ কমলিনীর!

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

Aparajita Ghosh Das

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে বুবলাই নিচে নেমে দেখে সবাই রাত করে বাড়ি ফিরেছে কিন্তু তার মা ফেরেনি। তারপরই রুদ্রর পিসি জানায় নতুন হাসপাতালে ভর্তি। বুকে ব্যাথা ওঠায় তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর পাওয়ার পর রুদ্রর যতটা চিন্তা হওয়ার কথা ছিল তার এতটুকু চিন্তা হয় না। বরং তার মা রাতে নতুনের কাছে হাসপাতালে থাকবে এই কথাটা জানতে পেরে খুবই রেগে যায়। আবারও তার নোংরা মানসিকতার পরিচয় দেয়। নতুন যদি এই বাড়িতে আসে তাহলে রুদ্র বাড়িতে থাকবে না বলে জানিয়ে দেয়।

আরও পড়ুনঃ শত্রুর জালে শত্রুকেই বেঁধে ফেলল পারুল! ক্ষমতা পেয়েও যারা টাকার পেছনে ছোটে, তাদের পা ভেঙে গুঁড়িয়ে দিল সে!

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে, নতুনকে নিয়ে সবাই বাড়ি ফিরে এসেছে। সাথে কমলিনীর বাড়ির লোক যেমন আছে ঠিক তেমনই নতুনের বড় বৌদি, ডল সবাই আছে। নতুন বাড়ি ফেরার সাথে সাথেই রুদ্র তাকে আক্রমণ করে কথা বলতে শুরু করে। রুদ্রর ব্যবহার দেখে বাড়ির সবাই তো ভীষণ ক্ষেপে ওঠে রুদ্রের এই স্বভাবের জন্য। সবাই তাকে অনেক কথা শোনায়। কিন্তু রুদ্র বলে দেয় নতুন এ বাড়িতে থাকলে সেই বাড়িতে থাকবে না। অনেক সহ্য করার পর অবশেষে নতুন মুখ খোলে এবং বলে এই বাড়িতে তার আসা-যাওয়া ওপর রুদ্র কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারবে না। রুদ্রর কথায়, নতুন চলবে না, তার যখন ইচ্ছে সে বাড়িতে আসবে যখন ইচ্ছে চলেও যাবে।

অন্যদিকে নতুনের বড় বৌদি তো নতুনকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু নতুন জানিয়ে দেয় কমলিনীর মতো সেবা সে আর কারো থেকে পাবে না। তাই যখন তাকে এই বাড়িতে নিয়ে এসেছে। সে বাড়িতেই থাকবে। অন্যদিকে রুদ্র কিছুতেই মানবে না যে নতুন এই বাড়িতে থাকবে। বাকিরা সবাই যখন নতুনকে এ বাড়িতে রাখতে চাইছে সেখানে রুদ্র এরকম কেনো করছে বুঝতে পারে না। রুদ্র জানিয়ে দেয় নতুন যদি বাড়িতে থাকে তাহলে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে। তখন কমলিনী প্রতিবাদ করে ওঠে জানিয়ে ডেট যতদিন রুদ্র এই বাড়িতে আছে তাকে এই শাসনের মধ্যেই থাকতে হবে কারণ নতুনকে তারা কখনো বাইরের লোক ভাবেনি বাড়ির লোকই ভেবেছে। তাই তার যদি পছন্দ না হয় সে যদি মনে করে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে তাহলে সে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button