ভালোবেসে বদলে গিয়েও মিলল না সুখ! নতুন জীবনের শুরুতেই পুলিশি হেফাজতে নীলু! এক হয়েও হলো না ক্রান্তি-নীলাঞ্জনা! অভিনেত্রীর দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ দর্শক!

টেলিভিশন জগতের (Bengali Television) জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দেবাদৃতা বসু (Debadrita Basu)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে সংযুক্ত রয়েছেন অভিনেত্রী। জি বাংলা (Zee Bangla), স্টার জলসা (Star Jalsha), সান বাংলার মতন চ্যানেলে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। জয়ী ধারাবাহিকের হাত ধরে অভিনয়ের জগতে আত্মপ্রকাশ করতে দেখা যায় তাকে। প্রথম ধারাবাহিকের মাধ্যমেই সকলের মন জয় করে নিয়েছিলেন দেবাদৃতা (Debadrita Basu)।

এরপর একের পর এক আলো ছায়া, শ্রী কৃষ্ণ, আলোর ঠিকানাতে অভিনয় করেছেন। বর্তমানে অভিনয় করছেন জি বাংলার মিঠিঝোরা ধারাবাহিকে। এই ধারাবাহিকে অভিনেত্রীকে একেবারে অন্য একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। অভিনেত্রীকে এর আগে প্রত্যেকটি চরিত্রে পজিটিভ ভাবেই দেখানো হয়েছে। তবে এই প্রথম নেগেটিভ চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

তবে প্রথম থেকে নীল চরিত্রটা যেভাবে দেখানো হয়েছিল বর্তমানে গিয়ে নিজে চরিত্র অনেক পরিবর্তন হয়েছে ধারাবাহিকের একদম প্রথম দিকে চরিত্রটি ভীষণভাবে পজিটিভ ছিল একটু একটু করে সময় পরিস্থিতি সব কিছু মুখে পড়ে নিল চরিত্রটি নেগেটিভ হয়ে উঠেছিল। সবরকম খারাপ কাজের সাথে যুক্ত হয়েছিল নীলু। এমন কোনো খারাপ কাজ ছিল না যেটা নীলু করেনি।

প্রথমদিকে ছোটখাটো অন্যায়, দিদির সংসার ভেঙে দেওয়া তার নামে মিথ্যা অপবাদ দেওয়া। এর পরে খুনের মত জঘন্য কাজও করেছে নীলু। দিদিকে পাচার করে দেওয়া, নিজের ননদকে পাচার করে দেওয়ার মতো ঘৃণ্য কাজ করেছে। যার জন্য বহু বার পুলিশের হাতে ধরা পড়েছে আবার ছাড়াও পেয়ে গিয়েছে কিন্তু বর্তমানে ব্যাপক পরিবর্তন হয়েছে নীলুর।

আরও পড়ুনঃ ‘এক হাতে মদের গ্লাস ধরে কাউকে রে’প করা যায় আমার জানা ছিল না…’ অভিনেতার একটা ভুলে ক্ষ’তবিক্ষত ঋতুপর্ণার সুন্দর গজ দাঁত! অকপটে চন্দন সেন!

যবে থেকে ক্রান্তি দলের সাথে যুক্ত হয়েছে নীলু সেদিন থেকে পরিবর্তন হয়েছে নীলুর মধ্যে। একটু একটু করে নিজেকে পরিবর্তন করেছে সে। ক্রান্তি দলটা মানুষকে ভয় দেখিয়ে কাজ করে ঠিকই কিন্তু কখনো মানুষের ক্ষতি করে না। মানুষের ভালোর জন্যই কাজ করে এরা। এই দলের সাথে যুক্ত হওয়ার পরে সেই দলের মাথা যে তার প্রেমে পড়েছে। প্রথমবার ভালবাসা খুঁজে পেয়েছে নীলু, তারা বিয়েও করেছে। কিন্তু এই প্রথম ভালো কাজ করতে গিয়ে ধরা পড়েছে ক্রান্তির দলের সদস্যরা এবং নীলু। এবারে নীলুর কপালে যে কি আছে সেটা দেখার অপেক্ষা আগামী পর্বে।

Back to top button