আসন্ন সন্তানকে ন’ষ্ট করতে শুভর পেটে ছু’রি মা’রলো জিনিয়া! মাঝরাতে শুরু হল মোহনার ব্ল্যা’কমেইল! এবার কি করবে আদৃত?

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, জিনিয়া এবং জিনিয়ার মা তো কিছুতেই স্বীকার করতে চায় না যে তারা এই কাজ করেছে। এরপরে পুলিশ ধরে আনে আয়ুষ্মানকে যার সাথে জিনিয়া এই প্ল্যান করেছিল। আয়ুষ্মান সকলের সামনে জানায় সে যদি ফেঁসে যায় তাহলে জিনিয়াকেও ছাড়বে না। জিনিয়া তাও সমানে গলাবাজি করে যাচ্ছিল, শুভকে দোষারোপ করছিল। শুভ তাই সকলের সামনে জিনিয়াকে এক থাপ্পড় মারে। কিন্তু এর প্রতিশোধ জিনিয়া নেবে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, সবার সামনে জিনিয়ার মুখোশ খুলে দেওয়ার পর শুভর উপর দারুণ ক্ষেপে ওঠে জিনিয়া। ছুরি নিয়ে শুভকে আঘাত করতে আসে। তখনই বাধা দেয় আদি। সে বলে থাকতে যদি জিনিয়া শুভ এবং তার সন্তানের দিকে চোখ তুলে তাকায় তাহলে তার থেকে খারাপ কেউ হবে না। এরপরে পুলিশ ডেকে এনে পুলিশের হাতে তুলে দেয় জিনিয়াকে। জিনিয়া জানিয়ে যাই শুভ এই কাজটা করে ঠিক করলো না। এর শেষ দেখে ছাড়বে জিনিয়া। আকাশও শুভকে এই কাজে অনেক সাহায্য করেছে তাই আকাশকেও ধন্যবাদ জানায় শুভ। তারপর এক এক করে সবাই শুভর কাছে এসে ক্ষমা চায়। শুভ বাড়ির সবার কে কত বড় বিপদ থেকে রক্ষা করেছে সেটা সত্যি ভাবতে পারিনি কেউ।
এদিকে সবাই যেমন খুশি হয়ে যায় তেমন শুভর উপর রেগেও গিয়েছে। কারণ এই অবস্থাতে শুভ একা একা এত বড় ঝুঁকি নিয়েছে। সেটা একেবারেই কেউ পছন্দ করছে না। আবার ছোট মা অর্থাৎ সুমিতের মা শুভর উপর ক্ষেপে গিয়েছে কারণ শুভ তুলি এবং সুমিতের সম্পর্কের জানার পরেও বাড়ির সকলের কাছে লুকিয়ে গিয়েছে। তুলিকে নিজের ছেলের বউ হিসেবে একেবারেই তিনি পছন্দ করবেন না সেটা বোঝাই যাচ্ছে। অন্যদিকে তুলির মানসিক এবং শারীরিক চিকিৎসার প্রয়োজন তাই তাকে কিছুদিন সময় দিতে বলে শুভ। সুমিত জানায় তুলির সমস্ত চিকিৎসার খরচ সে দেবে।
আরও পড়ুনঃ ড্রাইভারের ছদ্মবেশে উৎসব! দুর্গার নাকের ডগা দিয়ে বিদেশ পালালো খুড়ো! শেষ মুহূর্তে মোক্ষম চাল চললো দুর্গা!
সবকিছু মিটমাট হয়ে গেলে যে যার ঘরে চলে যায় শুভ মনে মনে ভাবতে থাকে হয়তো তার এই কাজের জন্য বাড়ির প্রত্যেককে সে খুশি করতে পারেনি। আদি ঘরে আসলে শুভ একই প্রশ্ন করে। কিন্তু আদি বলে শুভ বাড়ির সকলের ভালোর কথা ভেবে এই কাজ করেছে ঠিকই কিন্তু শুভকে নিজের কথাটা ভাবতে হবে। কারণ সে এখন আর একা নেই তাদের সন্তান আসে পৃথিবীতে। তাই তার কথা তাকে ভাবতে হবে। শুভ বলে সবাইকে যদি সে এই বিষয়ে জানাত তাহলে কেউ শুভকে এই কাজ করতে দিত না। এদিকে মোহনা বারবার ফোন করতে থাকে আদিকে। এত রাতে যদি আদি মোহনার ফোন তোলে তাহলে শুভ কষ্ট পাবে। তাই আদি এড়িয়ে যায় বিষয়টা। কিন্তু মোহনা হঠাৎই একটা ছবি পাঠায় আর আদি সেটা দেখতে পেয়ে শুভর চোখের আড়ালে বেরিয়ে যায় বাড়ি থেকে। এদিকে শুভকে জানতে দেয় না যে মোহনায় এসেছিল তার সঙ্গে দেখা করতে। দেখা যাক আগামী পর্বে কি হয়।

