মাত্রা ছাড়ালো ছোট রানীর শয়তানি! মৃ’ত্যুর দিকে এগিয়ে চলেছে ফুলকি! ক্ষু’ধার্ত বাঘের মতন শিকারের অপেক্ষায় রুদ্র! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় পুলিশ রুদ্রকে অ্যারেস্ট করে নিয়ে যায় থানায়। অন্যদিকে রাজবাড়ির ভেতরে রুদ্র কি করে ছদ্মবেশে রইল সেই জন্যই জেরা করতে পুলিশ আসে রাজবাড়িতে। আর এই প্রশ্নের জবাব ছোট রানীকেই করতে হবে। কারণ ছোট রানীর গুরুজি সেজেই রুদ্র রাজবাড়িতে ঢুকেছে। কারো সাহায্য ছাড়া রুদ্র কিছুতেই রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে পারত না। এরপরে বাধ্য হয়ে থানায় ছোট রানীকে জিজ্ঞাসাবাদ এর জন্য নিয়ে যাওয়া হয়। ফুলকির প্রশ্নবাণ থেকে তো কিছুতেই বাঁচতে পারবেনা ছোট রানী।

তারপর পুলিশ ছোট রানীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে চায়। কিন্তু ইন্দ্র রাজমহলের লোকজন ডেকে এনে জড়ো করে পুলিশকে সেখান থেকে বের করে দেয়। এদিকে আদিত্য ধানুর উপর রাগ করে চলে যায়। ওদিকে ফুলকি বড় রানীর সাথে দেখা করতে যায়। ফুলকি বড় রাণীকে বলে রাজমহলে একজন আসামি এতদিন আশ্রয় নিয়েছিল। আর সে হলো ছোট রানীর গুরুজি। বড় রানী তো এসব কথা শুনে অবাক হয়ে যায়। এরপর ফুলকি এটাও জানায় এতদিন ছোট রানী বড় রানীকে ভুল ওষুধ দিত। যার জন্য বড় রানী অসুস্থ থাকতেন। বড় রানী তো প্রথমে ফুলকিকে বিশ্বাস করতে পারে না এরপর ফুলকি বড় রাণীকে ভালো করে বোঝায়। তারপর বড় রানীরও মনে সন্দেহ শুরু হয়।
আরও পড়ুনঃ স্বতন্ত্রর অবস্থা দেখে হাত পা ঠান্ডা হয়ে গেল কমলিনীর! তবে কি ফুরিয়ে এলো নতুনের সময়? ফাঁস আজকের পর্ব
এদিকে ছোট রানী তো নিজের মেজাজ ঠিক রাখতে পারেন না। নিজের অফিসে এসে জিনিস ভাংচুর করতে শুরু করে। ইন্দ্র আর আদি মিলে কিছুটা সামাল দেয়। কিন্তু ইন্দ্র বারবার জানতে চায় এই রাজমহলের আসল উত্তরাধিকারী কে কিন্তু রাণীমা এখনই কিছু বলতে চান না।
অন্যদিকে বড় রানী রোহিতকে ডেকে জামাইষষ্ঠী খাওয়াতে চায়। রোহিত বড় রানীর কথা মতন রাজমহলে আসে। রোহিতকে আদিত্যকে যত্ন করে বড় রানী ষষ্ঠী দেয়। রোহিত বড় রানীর কাছে জানতে চায় বড় রানী তার থেকে কি চায়। তখন বড় রানী বলে ফুলকির পাশে থেকে রোহিত যেন তার স্বামী সন্তানের খোঁজ এনে দেয়। রোহিত কথা দেয় বড় রানীকে। এদিকে ছোট রানী জানতে পারে বড় রানী বড় রাজার মৃত্যুর তদন্ত ভার ফুলকির হাতে দিয়েছে। এই কথা শুনে তিনি তো খুব চোটে যান। আর সঙ্গে সঙ্গে রুদ্রকে ফোন করে বলে ফুলকিকে চিরজীবনের মতন সরিয়ে দিতে।

