বৈদেহীকে হুশিয়ারি দুর্গার! উৎসবকে শাস্তি দিতে এবার অন্য রূপে দুর্গা! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে দুর্গা দিব্যা সেনের বাড়ির ভিতর ঢুকে সরাসরি উৎসবের কলার চেপে ধরে তাকে পরপর চড় মারতে থাকে। এরপর স্বয়ম্ভু টিম নিয়ে পৌঁছায় সেখানে। দুর্গা তাদের হাতে উৎসবকে তুলে দিয়ে বলে নিয়ে যেতে। এদিকে উৎসবকে নিয়ে যাওয়ার পথেই উৎসব স্বয়ম্ভুর বন্দুক কেড়ে নিয়ে ভয় দেখিয়ে পালিয়ে যায়। এদিকে কৌশিকীকে ফোন করে সব বলে দুর্গা। আর কথা দেয় উৎসবকে ঠিক খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেবে।
আরেক দিকে জগদ্ধাত্রী অপারেশন নিয়ে তো সবাই চিন্তা করতে থাকে। অপারেশনের সময় ঝুঁকি আছে বলে জানিয়ে দিয়েছে ডাক্তার। ব্রেন অপারেশনের সাধারণত ১০০ জনের মধ্যে তিনজনকে বাঁচানো যায়। এবারে জগদ্ধাত্রী সেই তিনজনের মধ্যে পড়বে কিনা সেটাই হলো প্রশ্ন। জীবনের ঝুঁকি রয়েছে জগদ্ধাত্রীর পরিবারের সবাই মিলে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু কৌশিকী স্বয়ম্ভু সকলেরই বক্তব্য জীবনের ঝুঁকি সমস্ত অপারেশনেই থাকে তাই ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না।
এদিকে উৎসব তো বন্দুক দেখিয়ে পালিয়েছে স্বয়ম্ভুদের হাত থেকে। গাড়ি নিয়ে উৎসব পালিয়েছে সেখান থেকে। এরপর মাঝ রাস্তায় নেমে এক অজানা মহিলার কাছ থেকে ফোন নিয়ে দুর্গাকে ফোন করে উৎসব জানায় সে পালিয়ে গিয়েছে। দুর্গা তাকে আর ধরতে পারবে না। কিন্তু দুর্গা উৎসবকে সাবধান করে দেয় আর বলে উৎসব যেন সাবধানে থাকে কারণ দুর্গার হাত থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না।
আরও পড়ুনঃ দাদুর বিরুদ্ধে গিয়ে পারুলের পাশে রায়ান! প্রথমবার স্বামী হিসেবে নিজের দায়িত্ব পালন করলো সে!
এরপরই হাসপাতালে আসে দুর্গা। কৌশিকী জানায় জগদ্ধাত্রীর অপারেশনে বিরাট ঝুঁকি রয়েছে। অপারেশন হলে জগদ্ধাত্রী বাঁচতেও পারে আবার নাও বাঁচতে পারে। এসব শুনে তো দুর্গা ভীষণই ভয় পেয়ে যায়। কিন্তু দুর্গা জানাই তার মা সাধারণ মহিলা নয় জগদ্ধাত্রী মুখার্জি তার মায়ের মধ্যে অসীম ক্ষমতা রয়েছে। তাই যতই ঝুঁকি থাকুক এই অপারেশনটা করতেই হবে। এদিকে পরের দিনকে দুর্গা বৈদেহী মুখার্জিকে সাবধান করে দেয়। শেষ বারের মতো উৎসবকে শুধরে দেওয়ার সুযোগ করে দেয়। আর জানায় উৎসব যেই পাতালেই লুকিয়ে থাক না কেন সেখান থেকে বের করে এনে তার অবস্থা খারাপ করে দেবে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্ব।

