দাদুর বিরুদ্ধে গিয়ে পারুলের পাশে রায়ান! প্রথমবার স্বামী হিসেবে নিজের দায়িত্ব পালন করলো সে!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রায়ান পারুলকে উদ্ধার করে আনার পর রায়ান পারুলের সেই মুহূর্ত গুলো মনে পড়ছে যখন তারা একে অপরের কাছাকাছি ছিল। একে অপরকে জড়িয়ে ধরেছিল। দুজনের মনেই অনেক প্রশ্ন ভিড় করে আসে। এদিকে রায়ানের মা তো ভালই বুঝতে পারে যে রায়ান ধীরে ধীরে পারুলকে পছন্দ করতে শুরু করছে। এদিকে রায়ান সত্যি মনে মনে পারুলের জন্য অন্যকিছু অনুভব করতে থাকে। এদিকে পরের দিন কলেজে গিয়েও পারুলকে অন্যরকম ভাবে নতুন করে চেনে রায়ান। তার সবকিছু এলোমেলো হয়ে যায়। কেন পারুলকে দেখে তার এত ভালো লাগছে, কেন পারুলের জন্য তার মুখে হাসি ফুটছে সেই কারণটাই বুঝতে পারে না সে।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta New Episode

তার কিছুক্ষণ পরেই হঠাৎ করে শ্রীতমা, রাকা এবং পারুলের এক বন্ধু কাঁদতে কাঁদতে কলেজ ক্যান্টিনে এসে উপস্থিত হয়। তারা কেন হঠাৎ করে এভাবে কান্নাকাটি করছে সেটাই বুঝতে পারে না কেউ। এদিকে তাদের হাত-পা সব কেটে গিয়েছে। রাকা পারুলকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারপর কাঁদতে কাঁদতে সবাই জানায় রাস্তায় তারা যখন দাঁড়িয়ে চা খাচ্ছিল তখন কতগুলো গুন্ডা এসে তাদেরকে বিরক্ত করে, তাদের সম্মানহানি করার চেষ্টা করে। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকা কোন লোক তাদেরকে বাঁচাতে ছুটে আসেনি।

আরও পড়ুনঃ কমলিনীর জীবনের নতুন মোড়! এত বছর বৈধব্য পালনের পর স্বামীর মুখোমুখি কমলিনী! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

এটা জানতে পেরেই পারুল রায়ানকে বলে তাদের পুলিশ স্টেশনে যেতে হবে ওই গুন্ডাদের নামে অভিযোগ করতে। রাকা তো অজ্ঞান হয়ে যায় সেই পরিস্থিতিতে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার রাকার চিকিৎসা শুরু করে। ডাক্তার জানায় ভয়ের কিছু নেই রাকা মানসিকভাবে আঘাত পেয়েছে তাই জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য পারুল রায়ান এগিয়ে আসে। কিন্তু দাদু জানিয়ে দেয় তারা যেন ভুল না করে। এই সমস্ত বিষয় নিজেদের এখন না জড়ায়। সামনে তাদের অনেক ভবিষ্যৎ পড়ে আছে, আর সমাজ বদল করার দায় তাদের নয়।

দাদুর মুখে এই সব কথা শুনে তো অবাক হয়ে যায় সকলে। কিন্তু পারুল রাকার কাছে জানতে চায় রাকা কি চায়, রাকা কি অন্যায় মুখ বুজে সহ্য করবে নাকি তার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে? রাকা জানায় তাকে এভাবে আগে কখনো রাস্তায় সবার সামনে অপমানিত হতে হয়নি তাই রাকা কিছুতেই এই অপমান সহ্য করবে না এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। পরের দিন পারুল সবাইকে বলে শ্রীতমা, রাকা তাদের সবার সাথে যে অন্যায় হয়েছে সেটার প্রতিবাদ করতে হবে। পারুল নিজে তার উদ্যোগ নেয়, আর রায়ান পারুলকে বলে সে সবসময় পারুলের পাশে আছে। এদিকে পুলিশ স্টেশনে গেলে পুলিশ গুন্ডা দুজনের নাম শুনেই পিছিয়ে আসে। কারণ ওই দুটো গুন্ডা রাজনীতির সঙ্গে যুক্ত, আর তাদের অনেক ক্ষমতা। তাই পুলিশ কোনভাবেই পারুল রায়ানের এই অভিযোগ নেয় না। পারুল জানিয়ে রাখে সে এই অন্যায়ের শেষ দেখে ছাড়বে। রায়ান পারুলের এই প্রতিবাদীসত্ত্বা দেখে আরো প্রেমে পড়তে থাকে। দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button