জামাইষষ্ঠীতেই এলো সুখবর! পরম-পিয়ার জীবনে এলো তাদের প্রথম সন্তান! ছেলে হলো নাকি মেয়ে?

২০২৩ সালে নভেম্বর মাসে নতুন সম্পর্ক শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং পিয়া চট্টোপাধ্যায় (Piya Chatterjee)। প্রাক্তন স্বামী অনুপম রায়ের (Anupam Roy) সঙ্গে বিচ্ছেদের পর পরমব্রত চট্টোপাধ্যায়ের হাত ধরার পর দর্শক মহলে হৈচৈ পড়ে গিয়েছিল রীতিমতন। এমনকি পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে অনেক ছোট বড় কথাও বলেছিলেন নেটিজেনরা।

২০২১ সালে অনুপম রায় এবং পিয়া চক্রবর্তীর বিবাহ বিচ্ছেদ হয়। দীর্ঘ ৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তাঁরা। এরপর ২০২৩ সালের নভেম্বর মাসে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে নতুন জীবন শুরু করেন পিয়া। অন্যদিকে অনুপম রায়ও গত বছর বিয়ে করেছেন গায়িকা প্রশ্মিতা পালকে।

দুজনে একই ইন্ডাস্ট্রির মানুষ। পিয়া একজন সমাজকর্মী এবং মানসিক স্বাস্থ্যকর্মী। আবার গায়িকাও বটে। অন্যদিকে পরম দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। এখন প্রযোজক এবং পরিচালকের কাজেও হাত পাকিয়েছেন ভালো। তবে চলতি বছরেই পরম পিয়া তাদের জীবনের নতুন সদস্য আসা সুখবর জানিয়েছিলেন। অবশেষে হলো এতদিনের প্রতীক্ষার অবসান।

জামাইষষ্ঠীর দিনই পাওয়া গেলো সুখবর। বাবা-মা হলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। শহরের একটি বেসরকারি হাসপাতালে রবিবার পুত্রসন্তান ভূমিষ্ঠ হয়েছে তাঁদের। সোশ্যাল মিডিয়ায় সুখবরটি প্রথম ভাগ করেন সমাজকর্মী ও পরম-পিয়ার পারিবারিক বন্ধু রত্নাবলী রায়।

আরও পড়ুনঃ ধ্রুব জোনাকির প্রথম জামাই ষষ্ঠী! বউকে অন্য কারোর সঙ্গে দেখে তেলে গুনে জ্ব’লে উঠলো ধ্রুব! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো ভিডিও!

চলতি মাসের শেষে ২৭ জুন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়েরও জন্মদিন। বাবা ও সন্তানের একই মাসে জন্ম হতে পারে বলে আগেই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন পিয়া। ভ্যালেন্টাইনস ডে-র পরেরদিনই সুখবর দিয়েছিলেন পরমব্রত ও পিয়া। এবারে পরিপূর্ণ হলো তাদের সংসার।

Back to top button